ISL 2023-24 Semi-Final Live Streaming: এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি, আইএসএল ২০২৩-২৪ সেমিফাইনাল, সরাসরি দেখবেন যেখানে

এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি, আইএসএল ২০২৩-২৪ সেমিফাইনালের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়

ISL 2023-24 Semi-Final Live Streaming: এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি, আইএসএল ২০২৩-২৪ সেমিফাইনাল, সরাসরি দেখবেন যেখানে
FC Goa vs Mumbai City FC (Photo Credit: ISL/ X)

প্লে অফের অসাধারণ খেলার পরে, ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪ (ISL 2023-24)-এর সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া (FC Goa) এবং মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। আজ ২৪ এপ্রিল মারগাওয়ের ফাতোরদা স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচে আইল্যান্ডার্সকে আতিথ্য দেবে গাউররা। গোয়া এফসি এই মরসুমে ৮টি গেম অপরাজিত থেকে টানা ৫টি জয় নিয়ে এবং নকআউট ম্যাচে প্রচন্ড আত্মবিশ্বাসী চেন্নাইয়িনের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তাদের পঞ্চম সেমিফাইনালে প্রবেশ করেছে। আইএসএল সেমিফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে এই নিয়ে তৃতীয়বার খেলবে তাঁরা। অন্যদিকে, মুম্বই সিটি এই মরসুমে ১৪টি ম্যাচে জয় এবং ৫টি ড্র নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আইএসএলের অন্যতম শক্তিশালী দল। ওড়িশা এফসি-কে ২-১ গোলে হারিয়ে চতুর্থ আইএসএল খেতাব জয়ের পথে রয়েছে দলটি। এর আগে ইন্ডিয়ান সুপার লিগে মুম্বই সিটি ও এফসি গোয়া ২৪টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে মুম্বই জিতেছে ১০টি ম্যাচে, গোয়া জিতেছে ৭টি ম্যাচে, ৭টি ম্যাচ ড্র হয়েছে। Odisha FC vs Mohun Bagan, ISL Semi-Final: কলিঙ্গে আইএসএলে সেমিফাইনালের লড়াইয়ে মোহনবাগানকে হারাল ওড়িশা

কবে, কোথায় আয়োজিত হবে এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি, আইএসএল ২০২৩-২৪ সেমিফাইনালের ম্যাচ?

২৪ এপ্রিল মারগাওয়ের ফাতোরদা স্টেডিয়ামে (Fatorda Stadium, Margao) আয়োজিত হবে এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি, আইএসএল ২০২৩-২৪ সেমিফাইনালের ম্যাচ।

কখন থেকে শুরু হবে এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি, আইএসএল ২০২৩-২৪ সেমিফাইনালের ম্যাচ?

এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি, আইএসএল ২০২৩-২৪ সেমিফাইনালের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি, আইএসএল ২০২৩-২৪ সেমিফাইনালের ম্যাচ

সরাসরি টিভিতে এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি, আইএসএল ২০২৩-২৪ সেমিফাইনালের ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি, আইএসএল ২০২৩-২৪ সেমিফাইনালের ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Apr 24, 2024 04:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).