FC Goa vs Kerala Blasters FC, ISL Live Streaming: এফসি গোয়া বনাম কেরল ব্লাস্টার্স এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)

জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন এফসি গোয়া বনাম কেরল ব্লাস্টার্স এফসির ম্যাচ

FC Goa vs Kerala Blasters FC, ISL Live Streaming: এফসি গোয়া বনাম কেরল ব্লাস্টার্স এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)
Goa FC (Photo Credit: FC Goa/ Twitter)

রবিবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Goa) মুখোমুখি হবে এফসি গোয়া (FC Goa) ও কেরল ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC)। ইন্ডিয়ান সুপার লিগ এফসি গোয়ার জন্য উত্থান-পতনে ভরা। প্রথম দু'টো ম্যাচ জিতে মরসুমের শুরুটা ভালই করেছিল গোয়া। কিন্তু সেই ছন্দ ধরে রাখতে না পারায় ইন্ডিয়ান সুপার লিগে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে এসেছে কার্লোস পেনার (Carlos Pena) দল। শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় তুলে নিতে পেরেছে তারা। রবিবার কেরল ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে পরের ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট দখলের লক্ষ্য নিয়ে মাঠে নামবে এফসি গোয়া। তবেই প্লে অফের দৌড়ে টিকে থাকতে পারবে তারা। অন্যদিকে, ১৩ ম্যাচে ৮ টি জয় নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে কেরল ব্লাস্টার্স।

কবে, কোথায় আয়োজিত হবে এফসি গোয়া বনাম কেরল ব্লাস্টার্স এফসি?

গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Goa) এফসি গোয়া বনাম কেরল ব্লাস্টার্স এফসি্র ম্যাচ আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে এফসি গোয়া বনাম কেরল ব্লাস্টার্স এফসি?

ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়া বনাম কেরল ব্লাস্টার্স এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Jan 22, 2023 02:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).