FC Goa vs Chennaiyin FC, ISL Live Streaming: এফসি গোয়া বনাম চেন্নাইয়িন এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)
জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন আইএসএল এফসি গোয়া বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচ
আজ ১৬ ফেব্রুয়ারি এফসি গোয়ার (FC Goa) মুখোমুখি হবে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Goa) ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলই পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে রয়েছে। বৃহস্পতিবার জিতলেই প্লে-অফের যোগ্যতা নিশ্চিত হবে। শেষ ম্যাচে মুম্বইয়ের কাছে ৫-৩ গোলে হেরেছে গোয়া। গোয়ার বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নেয় মুম্বই সিটি (Mumbai City)। কার্লোস পেনার (Carlos Pena) দল চাইবে চেন্নাইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে সেই ভুলের পুনরাবৃত্তি না হয়। অন্যদিকে, শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-০ গোলে জয় নিশ্চিত করে চেন্নাই। বৃহস্পতিবার গোয়ার বিরুদ্ধে জয় পেতে মরিয়া চেন্নাইয়ানরা।
The boys need you more than ever tonight 🧡
Buy your tickets now at https://t.co/lF9HmZJF7S#ForcaGoa #UzzoOnceAgain #FCGCFC #HeroISL pic.twitter.com/gR90xdbJYO— FC Goa (@FCGoaOfficial) February 16, 2023
কবে, কোথায় আয়োজিত হবে এফসি গোয়া বনাম চেন্নাইয়িন এফসি?
গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Goa) এফসি গোয়া বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে এফসি গোয়া বনাম চেন্নাইয়িন এফসি?
ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়া বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Feb 16, 2023 05:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

