ISL 2024-25 Live Streaming: ইস্টবেঙ্গল বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫, সরাসরি দেখবেন যেখানে

ইস্টবেঙ্গল বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়। ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে এবং অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।

ISL 2024-25 Live Streaming: ইস্টবেঙ্গল বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫, সরাসরি দেখবেন যেখানে
East Bengal FC vs Mohammedan SC (Photo Credit: East Bengal FC/ X)

East Bengal vs Mohammedan SC, ISL 2024-25: এএফসি চ্যালেঞ্জ লিগে নিজেদের যোগ্যতা প্রমাণ করার পর ইস্টবেঙ্গলের এখন ফোকাস ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল)। চলতি মরসুমের আইএসএলে প্রথম জয়ের অপেক্ষায় এখনও লাল-হলুদ ব্রিগেড। আজকের ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হলে খাতা খুলতে চাইবে ইস্টবেঙ্গল। শনিবার (৯ নভেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল এই মরসুমে আইএসএলে শুরু থেকে ধুঁকলেও এএফসি চ্যালেঞ্জ লিগে তাদের পারফরম্যান্স ছিল দেখার মতো। লিগ পর্বে অপরাজিত থেকে সাত পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের শীর্ষে থেকে লিগ শেষ করেছে তারা। শেষ ম্যাচে নেজমেহ এফসিকে ৩-২ গোলে হারিয়ে পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করে নেয় কলকাতার জায়ান্টরা। এদিকে, আইএসএলে ইস্টবেঙ্গল ওড়িশা এফসি-র বিরুদ্ধে শেষ ম্যাচ খেলে ২-১ গোলে হেরে যায়। অন্যদিকে, মহামেডান এসসি এখন পর্যন্ত প্রথম মরসুমে একটি জয় এবং একটি ড্র করতে সক্ষম হয়েছে। ISL 2024-25 Live Streaming: চেন্নাইয়িন এফসি বনাম মুম্বই সিটি এফসি, আইএসএল ২০২৪-২৫, সরাসরি দেখবেন যেখানে

ইস্টবেঙ্গল বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫

কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?

৯ নভেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Kriranganin) আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম মহামেডান এসসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?

ইস্টবেঙ্গল বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ইস্টবেঙ্গল বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ

সরাসরি টিভিতে ইস্টবেঙ্গল বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ

ইস্টবেঙ্গল বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Nov 09, 2024 12:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).