Diamond Harbour FC Vs Mohammedan, Durand Cup Match Live Streaming: আজ যুবভারতীতে মহামেডান মুখোমুখি ডায়মন্ড হারবার এফসির, ঘরে বসে লাইভ খেলা কোথায় দেখবেন রইল তাঁর খোঁজ
মাননীয়া মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে ডুরান্ড কাপ (Durand Cup) টুর্নামেন্টের ১৩৪তম সংস্করণ। ডুরান্ড কাপ বিশ্বের তৃতীয় সবচেয়ে পুরনো কাপ ফুটবল প্রতিযোগিতা। এছাড়া এটি এশিয়ার সবচেয়ে পুরনো টুর্নামেন্ট। ভা২০২৫ সালের ডুরান্ড কাপে দুটি ধাপ রয়েছে, একটি গ্রুপ পর্ব এবং নকআউট রাউন্ড। গ্রুপ পর্বের জন্য ২৪টি দলকে চারটি করে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। এরপর রাউন্ড-রবিন ম্যাচের পর, ছয়টি গ্রুপ বিজেতা এবং সব গ্রুপের মধ্যে দুইটি সেরা দ্বিতীয় স্থান অধিকারী কোয়ার্টারফাইনালে স্থান করে নেবে। আজ, ২৮ জুলাই তিন নম্বর ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ বি-এর ডায়মন্ড হারবার এফসি বনাম মহামেডান।
ডুরান্ড কাপ ২০২৫-এর সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ডায়মন্ড হারবার এফসি বনাম মহামেডান, ডুরান্ড কাপের ম্যাচ?
২৮ জুলাই কলকাতার সল্টলেক বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত হবে ডায়মন্ড হারবার এফসি বনাম মহামেডান, ডুরান্ড কাপের ম্যাচ
কখন থেকে শুরু হবে হবে ডায়মন্ড হারবার এফসি বনাম মহামেডান, ডুরান্ড কাপের ম্যাচ?
ডায়মন্ড হারবার এফসি বনাম মহামেডান, ডুরান্ড কাপের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ডায়মন্ড হারবার এফসি বনাম মহামেডান, ডুরান্ড কাপের ম্যাচ?
ডায়মন্ড হারবার এফসি বনাম মহামেডান, ডুরান্ড কাপের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony TEN 2 এবং Sony TEN 2 HD TV চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ডায়মন্ড হারবার এফসি বনাম মহামেডান, ডুরান্ড কাপের ম্যাচ
ডায়মন্ড হারবার এফসি বনাম মহামেডান, ডুরান্ড কাপের ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Sony-LIV অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Jul 28, 2025 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

