Denmark vs Tunisia, FIFA World Cup 2022 Live Streaming: ফিফা বিশ্বকাপে ডেনমার্ক বনাম তিউনিসিয়া ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন
আজ, মঙ্গলবার ২২ নভেম্বর দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে আয়োজিত হবে ডেনমার্ক বনাম তিউনিসিয়া ম্যাচ।
কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) অভিযান শুরু করছে ডেনমার্ক (Denmark National Football )। আফ্রিকার দেশ তিউনিসিয়ার বিরুদ্ধে ম্যাচে নামছে ড্যানিশরা। বিশ্বকাপের যোগ্যতাপর্বে ১০টি ম্যাচের মধ্যে ৯টি-তে জিতে কাতারে মূলপর্বে খেলার যোগ্যতা পেয়েছেন ক্রিস্টিয়ান এরিকসন-রা। গত বছর ইউরো কাপের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধে চোট পেয়ে মাঠেই জ্ঞান হারিয়েছিলেন এরিকসন। একেবারে মৃত্যুর মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে মাঠে ফেরেন এরিকসন।
এবার বিশ্বকাপে ভাল ফলের লক্ষ্যে নামছেন এরিকসন। ডেনমার্কের প্রতিপক্ষ তিউনিসিয়া বেশ ভাল দল। টাফ ফুটবলে অভ্যস্ত। ম্যাচ জমে যাওয়ার সব রসদ থাকছে। এই গ্রুপের বাকি দুটি দল হল ফ্রান্স ও অস্ট্রেলিয়া।
আসুন দেখে নেওয়া যাক ডেনমার্ক বনাম তিউনিসিয়া ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন
কবে, কোথায় আয়োজিত হবে ফিফা বিশ্বকাপ ২০২২ ডেনমার্ক (Denmark) বনাম তিউনিসিয়া (Tunisia) ম্যাচ
When, Where, and How to Watch Denmark vs Tunisia Match Live?
আজ, মঙ্গলবার ২২ নভেম্বর দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে আয়োজিত হবে ডেনমার্ক বনাম তিউনিসিয়া ম্যাচ।
কখন থেকে শুরু হবে ডেনমার্ক (Denmark) বনাম তিউনিসিয়া (Tunisia) ম্যাচ?
ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে ফিফা বিশ্বকাপ দেখানোর টিভি স্বত্ত্ব কিনেছে 'স্পোর্টস ১৮' (Sports 18)। রিলায়েন্স-ভায়াকম ১৮-র নতুন এই স্পোর্টস চ্যানেলের পাশাপাশি এমটিভি এইচডি-তেও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। সেখানে বিনামূল্যে সব ম্যাচ অনলাইনে দেখা যাবে জিও সিনেমার (Jio Cinema)মাধ্যমে।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে, জিও সিনেমা অ্যাপে-র চলে যান। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে ম্যাচ দেখা যাবে
Denmark vs Tunisia, FIFA Football World Cup 2022 Match When, Where, and How to Watch Live Streaming and TV Telecast With Channel Details Online
(The above story first appeared on LatestLY on Nov 22, 2022 05:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

