Chennaiyin FC vs Northeast United FC, ISL Live Streaming: চেন্নাইয়িন এফসি বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)

জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচ

Chennaiyin FC vs Northeast United FC, ISL Live Streaming: চেন্নাইয়িন এফসি বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)
Chennayin FC (Photo Credit: Chennayin FC/ Twitter)

আজ ২৪ ফেব্রুয়ারি চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) মুখোমুখি হবে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি (Northeast United FC)। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Chennai) ম্যাচটি অনুষ্ঠিত হবে। মাসখানেক ধরে চলা ফুটবলের পর ইন্ডিয়ান সুপার লিগ প্রায় শেষের পথে। শীর্ষ পাঁচ দল লড়াই করছে নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করার জন্য। ১৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে চেন্নাই। অন্যদিকে, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি চলতি বছর এই টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে। ১৯ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে অবস্থান করছে তারা।

কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি?

চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Chennai) চেন্নাইয়িন এফসি বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে চেন্নাইয়িন এফসি বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি?

ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইয়িন এফসি বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Feb 24, 2023 05:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).