Chennaiyin FC vs ATK Mohun Bagan, ISL Live Streaming: চেন্নাইয়িন এফসি বনাম এটিকে মোহনবাগান, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)

জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ

Chennaiyin FC vs ATK Mohun Bagan, ISL Live Streaming: চেন্নাইয়িন এফসি বনাম এটিকে মোহনবাগান, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)
ATK Mohan Bagan (Photo Credit: ATK Mohan Bagan/ Twitter)

শনিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Chennai) মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও চেন্নাইয়িন এফসি। এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বিরুদ্ধে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) পুরো তিন পয়েন্ট পেতে চাইবে। প্রথম লেগের ম্যাচে চেন্নাইয়িন এফসি ২-১ গোলে জিতেছিল। টমাস ব্রাদারিকের (Thomas Brdaric) দল এখন সবুজ-মেরুন ব্রিগেডকে ছাপিয়ে যাওয়ার জন্য একই ধরনের শো-র পুনরাবৃত্তি করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগে আট নম্বরে মেরিনা মাচান্স (Marina Machans)। এদিকে এটিকে মোহনবাগানও তিন পয়েন্টের পাশাপাশি প্লে-অফে ওঠার লক্ষ্যে মাঠে নামবে। মোহনবাগান এখন চার নম্বরে।

কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম এটিকে মোহনবাগান?

চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Chennai) চেন্নাইয়িন এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে চেন্নাইয়িন এফসি বনাম এটিকে মোহনবাগান?

ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইয়িন এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Jan 21, 2023 04:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).