ISL 2024-25 Live Streaming: বেঙ্গালুরু এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড, আইএসএল ২০২৪-২৫, সরাসরি দেখবেন যেখানে
বেঙ্গালুরু এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড, আইএসএল ২০২৪-২৫ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়। ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে এবং অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।
Bengaluru FC vs NorthEast United, ISL 2024-25: এফসি গোয়ার কাছে লজ্জাজনক পরাজয়ের পরেও বেঙ্গালুরু এফসি ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। চলতি মরসুমে এখন পর্যন্ত সাত ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে ব্লুজরা। আইএসএলের পরের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে আতিথ্য দেবে সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন দল। আজ ৮ নভেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। অ্যাওয়ে ম্যাচে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে নর্থইস্ট ইউনাইটেডের। প্রথম হাফেই দুই গোলে এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। ৭১ মিনিটে তৃতীয় গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করেন গুইলারমো ফার্নান্দেজ। হাইল্যান্ডার্স এই মরসুমে তিনটি জয় এবং দুটি ড্র নিবন্ধন করে ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন। আইএসএলের ইতিহাসে ১৬ বার মুখোমুখি হয়েছে নর্থইস্ট ইউনাইটেড ও বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু ৮ বার জিতেছে এবং নর্থইস্ট দু'বার জিতেছে এবং বাকি ছয়টি ম্যাচ ড্রয়ে শেষ হয়েছে। SA vs IND 1st T20I Live Streaming: দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, প্রথম টি২০, সরাসরি দেখবেন যেখানে
বেঙ্গালুরু এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড, আইএসএল ২০২৪-২৫
ಗಂಡಭೇರುಂಡದ ಛಲದಂತೆ,
ನೀಲಿಪಡೆ ಹೋರಾಟಕ್ಕೆ ಸಿದ್ಧ!🔵⚔️
ಜೊತೆಯಾಗಿ ಹೋರಾಡೋಣ. Get your tickets, starting at ₹99.
Link ➡️ https://t.co/wizXDKu4Sn#WeAreBFC #BFCNEU #ನೀಲಿಎಂದೆಂದಿಗೂ pic.twitter.com/wjztHwBmxY
— Bengaluru FC (@bengalurufc) November 8, 2024
কবে, কোথায় আয়োজিত হবে বেঙ্গালুরু এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
৮ নভেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium, Bengaluru) আয়োজিত হবে বেঙ্গালুরু এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ।
কখন থেকে শুরু হবে বেঙ্গালুরু এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
বেঙ্গালুরু এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন বেঙ্গালুরু এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
সরাসরি টিভিতে বেঙ্গালুরু এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বেঙ্গালুরু এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
বেঙ্গালুরু এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Nov 08, 2024 04:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

