Bengaluru FC vs Mumbai City FC, ISL Live Streaming: বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)

জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন আইএসএল বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসির ম্যাচ

Bengaluru FC vs Mumbai City FC, ISL Live Streaming: বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)
Mumbai City FC (Photo Credit: Rahul Behke/ Twitter)

আজ ১৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium, Bengaluru) ম্যাচটি অনুষ্ঠিত হবে। শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী কেরল ব্লাস্টার্সকে (Kerala Blasters) ১-০ গোলে হারিয়ে লিগে ছ'টি ম্যাচে জয় তুলে নিল সাইমন গ্রেসনের (Simon Grayson) দল। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে বেঙ্গালুরু। গ্রেসন চাইবেন, তাঁর দল একই ব্র্যান্ডের ফুটবল খেলুক টেবিলের শীর্ষে থাকা মুম্বই সিটির বিরুদ্ধে। অন্যদিকে, সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দেস বাকিংহামের (Des Buckingham) দল।

কবে, কোথায় আয়োজিত হবে বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসি?

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium, Bengaluru) বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসির ম্যাচ আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে ওবেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসি?

ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Feb 15, 2023 04:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).