Bengaluru FC vs Kerala Blasters FC, ISL Live Streaming: বেঙ্গালুরু এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)
জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন বেঙ্গালুরু এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসির ম্যাচ
আজ ১১ ফেব্রুয়ারি বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) মুখোমুখি হবে কেরল ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC)। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium) ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফের দৌড়ে টিকে থাকতে এখন কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া বেঙ্গালুরু। লিগের প্রথম ১২ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েও আশার আলো দেখাতে পারেনি বেঙ্গালুরু এফসি। শেষ পাঁচ ম্যাচে দুর্দান্ত জয় নিয়ে মাঠে নামবে তারা। ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সাইমন গ্রেসনের (Simon Grayson) দল এখন পয়েন্ট টেবিলে ছয় নম্বরে। অন্যদিকে, ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কেরল ব্লাস্টার্স। গত ম্যাচে চেন্নাইয়িন এফসি-কে (Chennaiyin FC) ২-১ গোলে হারিয়েছিল ইভান ভুকোমানোভিচের (Ivan Vukomanovic) দল।
ಇದು ನಮ್ಮ ನಾಡು. ನಮ್ಮ ಹೆಮ್ಮೆ. ಹೋರಾಡೋಣ! ⚔️
Bengaluru, assemble! 🔥#WeAreBFC #NothingLikeIt #BFCKBFC pic.twitter.com/6fXaMCsEDt
— Bengaluru FC (@bengalurufc) February 11, 2023
কবে, কোথায় আয়োজিত হবে বেঙ্গালুরু এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি?
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium) বেঙ্গালুরু এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসির ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে বেঙ্গালুরু এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি?
ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Feb 11, 2023 05:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

