ATK Mohun Bagan vs Odisha FC Playoffs, ISL Live Streaming: এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি প্লে-অফ, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)

জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি প্লে-অফ ম্যাচ

ATK Mohun Bagan vs Odisha FC Playoffs, ISL Live Streaming: এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি প্লে-অফ, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)
ATK Mohan Bagan vs East Bengal (Photo Credit: ATK Mohan Bagan FC/ Twitter)

আজ ৪ মার্চ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামবে ওড়িশা এফসি। প্রথমবার প্লে-অফে উঠেছে ওড়িশা। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) এটিকে মোহনবাগান ও ওড়িশা এফসির মধ্যে দ্বিতীয় প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। চলতি মরসুমে বেঙ্গালুরুর বিরুদ্ধে এফসি গোয়ার হারই ওড়িশা এফসি-র নকআউটে যাওয়ার পথ বানায়। লিগ পর্ব শেষ করে ষষ্ঠ স্থানে থাকা জোসেপ গোম্বাউয়ের পয়েন্ট ৩০। শনিবার শক্তিশালী সবুজ-মেরুন ব্রিগেডকে টেক্কা দিতে এখন অনেকটাই নির্ভর করবে চলতি মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে সর্বোচ্চ গোলদাতা দিয়েগো মরিসিওর ওপর। অন্যদিকে ঘরের মাঠের সুবিধা পুরোপুরি কাজে লাগিয়ে শেষ চারে ওঠার লক্ষ্যে মাঠে নামবে এটিকে মোহনবাগান। কলকাতা ডার্বি ছিল তাঁদের শেষ খেলা। সেখানে তারা সহজেই ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে ঘরের মাঠে খেলার সুবিধা অর্জন করেছে।

কবে, কোথায় আয়োজিত হবে এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি প্লে-অফ?

কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি প্লে-অফ ম্যাচ আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি প্লে-অফ?

ইন্ডিয়ান সুপার লিগে এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি প্লে-অফ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Mar 04, 2023 01:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).