ATK Mohun Bagan vs Kerala Blasters, ISL Live Streaming: এটিকে মোহনবাগান বনাম কেরল ব্লাস্টার্স, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)
জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন এটিকে মোহনবাগান বনাম কেরল ব্লাস্টার্সের ম্যাচ
আজ ১৯ ফেব্রুয়ারি এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মুখোমুখি হবে কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (Salt Lake Stadium, Kolkata) ম্যাচটি অনুষ্ঠিত হবে। হুয়ান ফেরান্ডোর (Juan Ferrando) দল এখন বড়সড় বিপর্যয়ের মুখে পড়েছে, তারা ফলাফলের জন্য লড়াই করেছে। ফলে তাদের এখন বাকি দুই ম্যাচের একটিতে তিন পয়েন্ট নিশ্চিত করতে হবে। এটিকে মোহনবাগানের শেষ ম্যাচটি তাদের স্থানীয় প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হবে, এই বিবেচনায় ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় শিবিরের স্নায়ু চাপ লাঘব করার জন্য খুবই প্রয়োজনীয়। অন্যদিকে এফসি গোয়াকে হারিয়ে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে কেরল ব্লাস্টার্স। যদিও ইভান ভুকোমানোভিচের (Ivan Vukomanovic) দল তাদের ভ্রমণে শেষ চার ম্যাচে হেরেছে সেই কারণে মোহনবাগানের জয়ের সুযোগ রয়েছে।
It's time to lace up your boots and goal crazy as KBFC takes on ATKMB!
Will #TheMariners kick off their way to the podium or will #TheBlasters defend their position?
Catch the LIVE action, today 7 PM, on📺Star Sports network and Disney+Hotstar#HeroISL #LetsFootball #ATKMBKBFC pic.twitter.com/GvHP31szcb
— Star Sports Football (@StarFootball) February 18, 2023
কবে, কোথায় আয়োজিত হবে এটিকে মোহনবাগান বনাম কেরল ব্লাস্টার্স?
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (Salt Lake Stadium, Kolkata) এটিকে মোহনবাগান বনাম কেরল ব্লাস্টার্সের ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে এটিকে মোহনবাগান বনাম কেরল ব্লাস্টার্স?
ইন্ডিয়ান সুপার লিগে এটিকে মোহনবাগান বনাম কেরল ব্লাস্টার্সর ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Feb 18, 2023 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

