ATK Mohun Bagan vs Jamshedpur FC, ISL Live Streaming: এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)

জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসির ম্যাচ

ATK Mohun Bagan vs Jamshedpur FC, ISL Live Streaming: এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)
ATK Mohan Bagan (Photo Credit: ATK Mohan Bagan FC/ Twitter)

আজ ৯ ফেব্রুয়ারি এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মুখোমুখি হবে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে (JRD Tata Sports Complex, Jamshedpur) ম্যাচটি অনুষ্ঠিত হবে। রক্ষণাত্মক ভাবে এটিকে মোহনবাগান হয়তো ইন্ডিয়ান সুপার লিগে প্রশংসনীয় পারফরম্যান্স দেখাতে পেরেছে, কিন্তু তাদের আক্রমণাত্মক পারফরম্যান্স খুবই খারাপ। মাত্র ২০ গোলে চলতি মরসুমে চতুর্থ সর্বনিম্ন গোলের রেকর্ড গড়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ২৭ পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগান এখন পঞ্চম স্থানে। হুয়ান ফেরান্ডোর (Juan Ferrando) দল এখন পরের ম্যাচ থেকে পুরো তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামবে, যাতে তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়। অন্যদিকে, চলতি মরসুমে এখনও পর্যন্ত ১৭ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে জামশেদপুর এফসি।

কবে, কোথায় আয়োজিত হবে এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি?

জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে (JRD Tata Sports Complex, Jamshedpur) এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসির ম্যাচ আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি?

ইন্ডিয়ান সুপার লিগে এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Feb 09, 2023 04:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).