ATK Mohun Bagan vs Bengaluru FC, ISL Live Streaming: এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)
জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ
আজ ৫ ফেব্রুয়ারি এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। আজ মাঠে নেমে বেঙ্গালুরু এফসি-র লক্ষ্য এটিকে মোহনবাগান এফসি-কে উড়িয়ে দিয়ে শেষ ছয়ে জায়গা করে নেওয়া। তবে পুরো তিন পয়েন্ট তুলে নেওয়াটা খুব একটা সহজ হবে না সাইমন গ্রেসনের (Simon Grayson) দলের জন্য। কারণ তাদের সামনে এটিকে মোহনবাগান। শেষ ম্যাচে চেন্নাইয়িন এফসি-কে (Chennaiyin FC) ৩-১ গোলে হারায় তারা।সবুজ-মেরুন ব্রিগেড এখন ইন্ডিয়ান সুপার লিগে চার নম্বরে।
This calls for a close match-up!
Will @bengalurufc take over #TheMariners’ goal tally & shake up things on the table, or will @atkmohunbaganfc maintain their position on the table?
Tune in, tonight at 7 PM, only on Star Sports & Disney+Hotstar#HeroISL #LetsFootball #ATKMBBFC pic.twitter.com/RtcizbI9Wb— Star Sports Football (@StarFootball) February 5, 2023
কবে, কোথায় আয়োজিত হবে এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি?
কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি?
ইন্ডিয়ান সুপার লিগে এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Feb 05, 2023 04:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

