Argentina To Tour India: জল্পনার অবসান; ভারত সফরে আসছে বিশ্বকাপজয়ী লিওনেল মেসির আর্জেন্টিনা, জানাল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

Argentina To Tour India: জল্পনার অবসান; ভারত সফরে আসছে বিশ্বকাপজয়ী লিওনেল মেসির আর্জেন্টিনা, জানাল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

অবশেষে ভারতে আসছে বিশ্বকাপজয়ী লিওনেল মেসি (Lionel Messi)র দল আর্জেন্টিনা । গতকাল  আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (Argentine Football Association) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, চলতি বছরের নভেম্বরে তারা ভারতের কেরালায় একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। গত মে মাসে আর্জেন্টিনা দলের ভারত সফর নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল,এই ঘোষণার ফলে আর্জেন্টিনার ভারত সফর নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা কাটল। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমানও এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সেই বিবৃতিতে জানিয়েছে, কেরলের তিরুবনন্তপুরমের গ্রীনফিল্ড স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে ভারতে আর্জেন্টিনার এই ম্যাচের প্রতিপক্ষ কে হবে তা এখনও জানা যায়নি। নভেম্বরে ভারতে ছাড়াও অ্যাঙ্গোলায়ও সফরে করবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাজধানী লুয়ান্ডায় ম্যাচটি খেলবে তারা। তবে লিওনেল মেসি স্কোয়াডের সঙ্গে ভ্রমণ করবেন কি না, সে বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।

এই নিয়ে দ্বিতীয়বার ভারত সফর করতে যাচ্ছে আর্জেন্টিনা। এর আগে ২০১১ সালে তারা কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল, যেখানে লিওনেল মেসিও ছিলেন।

আর্জেন্টিনা জাতীয় দলের এই সফরের পাশাপাশি, লিওনেল মেসি ব্যক্তিগতভাবেও ডিসেম্বরে তিন দিনের জন্য ভারত সফরে যাবেন। এই সফরকে 'গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া' নাম দেওয়া হয়েছে। এই সফরে মেসি কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই এবং দিল্লি ভ্রমণ করবেন। কলকাতায় তিনি 'গড কনসার্ট' এবং 'গড কাপ' অনুষ্ঠানে অংশ নেবেন, যেখানে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Former Indian Captain Saurabh Ganguly) উপস্থিত থাকবেন।

(The above story first appeared on LatestLY on Aug 24, 2025 04:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).