FIFA World Cup 2022 Opening Match: কখন, কীভাবে সরাসরি বিনামূল্যে দেখতে পাবেন কাতার-ইকুয়েডর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
একটু পরেই কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। দোহার আল বায়েত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আয়োজক দেশ কাতার ও ইকুয়েডর।
একটু পরেই কাতারে শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপের ২০২২ (FIFA World Cup 2022) উদ্বোধনী ম্যাচ। দোহার আল বায়েত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আয়োজক দেশ কাতার ও ইকুয়েডর। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে কখনও হারেনি বিশ্বকাপের আয়োজক দেশ। দেখা যাক আজ কাতার কী করে।
আসুন দেখে নেওয়া যাক কখন, কীভাবে সরাসরি দেখতে পাবেন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
কবে, কোথায় আয়োজিত হবে কাতার-ইকুয়েডর ফিফা বিশ্বকাপ ২০২২-এর উদ্বোধনী ম্যাচ
আজ, রবিবার ২০ নভেম্বর কাতারের দোহার আল বায়েত স্টেডিয়ামে হবে এই উদ্বোধনী ম্যাচ।
কখন থেকে শুরু হবে কাতার-ইকুয়েডরের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান
ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন উদ্বোধনী ম্যাচ?
ভারতে ফিফা বিশ্বকাপ দেখানোর টিভি স্বত্ত্ব কিনেছে 'স্পোর্টস ১৮' (Sports 18)। রিলায়েন্স-ভায়াকম ১৮-র নতুন এই স্পোর্টস চ্যানেলের পাশাপাশি এমটিভি এইচডি-তেও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। সেখানে বিনামূল্যে সব ম্যাচ অনলাইনে দেখা যাবে জিও সিনেমার (Jio Cinema) মাধ্যমে।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে খেলা?
বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে, জিও সিনেমা অ্যাপে-র চলে যান। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে ম্যাচ দেখা যাবে।
FIFA World Cup 2022 Opening Match Qatar vs Ecuador Match When, Where, and How to Watch TV Channel Live Streaming
(The above story first appeared on LatestLY on Nov 20, 2022 10:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

