FIFA World Cup 2022 Opening Ceremony: কখন, কীভাবে সরাসরি বিনামূল্যে দেখতে পাবেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
একটু পরেই কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। কাতারের সংস্কৃতি, ইতিহাস তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
একটু পরেই কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। কাতারের সংস্কৃতি, ইতিহাস তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। ভারতের প্রতিনিধি হিসেবে থাকছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস-এর প্রধান গায়ক জানকুকের প্রধান আকর্ষণ। থাকছেন ব্ল্যাক আইড পিস, রবি উইলিয়ামস ,বলিউডি তারকা নোরা ফতেহি-ও। আরও পড়ুন-সূর্যের সেঞ্চুরিকে সাবাসি জানিয়ে ভিডিয়ো গেম ইনিংস বলে ঠাট্টা কোহলির
তবে ব্রিটেনের গায়িকা ডুয়া লিপা এবং কলম্বিয়ার গায়িকা শাকিরা অনুষ্ঠানে থাকবেন না বলে জানা গিয়েছে। তা ছাড়া গৃহযুদ্ধের কারণে ইকুয়েডরের প্রেসিডেন্টও থাকতে পারবেন না বলে জানা গিয়েছে।
আসুন দেখে নেওয়া যাক কখন, কীভাবে সরাসরি দেখতে পাবেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
কবে, কোথায় আয়োজিত হবে ফিফা বিশ্বকাপ ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠান
আজ, রবিবার ২০ নভেম্বর কাতারের দোহার আল বায়েত স্টেডিয়ামে হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। ৬০ হাজার দর্শক এই অনুষ্ঠান স্টেডিয়ামে দেখবেন। আর টিভি ও লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিশ্বজুড়ে দেখবেন কোটি কোটি মানুষ।
কখন থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান
ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন ?
দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস-এর প্রধান গায়ক জানকুকের প্রধান আকর্ষণ। থাকছেন ব্ল্যাক আইড পিস, রবি উইলিয়ামস ,বলিউডি তারকা নোরা ফতেহি-ও। তবে ব্রিটেনের গায়িকা ডুয়া লিপা এবং কলম্বিয়ার গায়িকা শাকিরা অনুষ্ঠানে থাকবেন না বলে জানা গিয়েছে। তা ছাড়া গৃহযুদ্ধের কারণে ইকুয়েডরের প্রেসিডেন্টও থাকতে পারবেন না বলে জানা গিয়েছে।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান?
ফিফা বিশ্বকাপ ভারতে টিভিতে দেখানোর সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে রিলায়েন্স-ভায়াকম ১৮-র নয়া স্পোর্টস চ্যানেলে। সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮-র এসডি ও এইচডি চ্যানেলে। পাশাপাশি এমটিভি এইচচি-তেও সরাসরি দেখা যাবে খেলা।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে খেলা?
অনলাইনে ভুট (Voot)অ্যাপের মাধ্যমে দেখা যাবে খেলা। তবে তার জন্য থাকতে হবে নির্দিষ্ট টাকার সাবস্প্রিপশন। বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে, জিও সিনেমা অ্যাপে-র চলে যান। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে ম্যাচ দেখা যাবে।
(The above story first appeared on LatestLY on Nov 20, 2022 06:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

