FIFA World Cup 2022: জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ফ্রান্সের, জোড়া গোল করে জিরু ছুলেন অঁরির রেকর্ড
এমবাপে- রুদের কাধে ভর করে ৪-১ গোলের জয় পেয়েছে ফ্রান্স। কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ মিস না করলে আরও বড় ব্যবধানে জেতার সুযোগ ছিল ফ্রান্সের সামনে।
দুরন্ত জয় দিয়ে কাতারে বিশ্বকাপ অভিযান শুরু করল ফ্রান্স। আল জানৌব স্টেডিয়ামে প্রথমে পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়ার জালে চারবার বল পাঠাল দিদিয়ের দেশঁর দেশ। জোড়া গোল করে ফ্রান্সের হয়ে সর্বাধিক গোলদাতা হিসেবে থিয়েরি অঁরির রেকর্ডে থাবা বসালেন অলিভিয়ের জিরু। গোল পেলেন কিলিয়ান এমবাপেও। পল পগবা, ক্রিস্টোফার এনকুনকু, কান্তে ও করিম বেঞ্জেমার ইনজুরিতে চাপে থেকেও জয় নিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করে ফ্রান্স। এমবাপে- রুদের কাধে ভর করে ৪-১ গোলের জয় পেয়েছে ফ্রান্স। কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ মিস না করলে আরও বড় ব্যবধানে জেতার সুযোগ ছিল ফ্রান্সের সামনে।
The reigning champs are up and running 🔥@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 22, 2022
(The above story first appeared on LatestLY on Nov 23, 2022 09:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

