FIFA World Cup 2022: বিশ্বকাপে বিজয়ী আর্জেন্টিনা দল পাচ্ছে ৪৩৯ কোটি টাকা, রানার্স আপ ফ্রান্স পাবে ৩১৩ কোটি টাকা

বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল পাবে ৯ মিলিয়ন ডলার, প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়া দলগুলো পাবে ১৩ মিলিয়ন, কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলগুলো পাবে ১৭ মিলিয়ন।

FIFA World Cup 2022: বিশ্বকাপে বিজয়ী আর্জেন্টিনা দল পাচ্ছে ৪৩৯ কোটি টাকা, রানার্স আপ ফ্রান্স পাবে ৩১৩ কোটি টাকা
World Cup Prize Money

শেষ হলো বিশ্বকাপের মহারণ (Qatar World Cup 2022) অবসান ঘটলো ৩৬ বছরের অপেক্ষার। ফ্রান্সকে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup 2022)  জিতল  আর্জেন্টিনা। রবিবার রাতে রোমহর্ষক  ট্রাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়েছে মেসিরা। বিশ্বকাপের মঞ্চে ট্রফি জয়ের পাশাপাশি বিজয়ী দল পাচ্ছে কোটি কোটি টাকা। শুধু বিজয়ী দলই নয়, রানার্সআপ দলও পাবে অনেক টাকা।

বিশ্বকাপে বিজয়ী আর্জেন্টিনা দল পাচ্ছে ৪৩৯ কোটি টাকা, রানার আপ ফ্রান্স ৩১৩ কোটি টাকা, তৃতীয় নম্বর দল ২৮২ কোটি টাকা (ক্রোয়েশিয়া), চতুর্থ নম্বর দল ২৬০ কোটি টাকা (মরক্কো)।

বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল পাবে ৯ মিলিয়ন ডলার, প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়া দলগুলো পাবে ১৩ মিলিয়ন, কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলগুলো পাবে ১৭ মিলিয়ন। বিশ্বকাপ চলাকালীন ফিফা মোট ৪৬০ কোটি টাকা (৪৪০ মিলিয়ন) ব্যয় করছে। যা বিভিন্ন দলকে প্রাইজমানি হিসেবে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে প্রতিটি দলের অংশগ্রহণের ফি, ম্যাচ জয়, গোল ফি এবং বিজয়ী, রানার্স আপ ও নকআউট পর্বে পৌঁছে যাওয়া দলগুলোতে দেওয়া অর্থের পরিমাণ।

(The above story first appeared on LatestLY on Dec 19, 2022 10:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).