FIFA U-20 World Cup 2025: চিলিতে জমজমাট যুব বিশ্বকাপ, শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, জানুন কোয়ার্টার ফাইনালের সম্পূর্ণ সূচি

FIFA U-20 World Cup 2025: চিলিতে জমজমাট যুব বিশ্বকাপ, শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, জানুন কোয়ার্টার ফাইনালের সম্পূর্ণ সূচি
Under-20 FIFA World Cup.

FIFA U-20 World Cup 2025: আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে চলেছে পুরুষদের ফুটবল বিশ্বকাপ। তার আগে চিলিতে চলছে অনুর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ। এই যুব বিশ্বকাপ থেকে অনেক তারকারা জন্ম হতে চলেছে। আর কয়েক মাস বাদে ডোনাল্ড ট্রাম্পের দেশে হতে চলা বিশ্বকাপের আগে চলতি অনুর্ধ্ব-২০ বিশ্বকাপের দিকে নজর সবার। গত ২৭ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ২৪টি দেশকে নিয়ে শুরু হয়েছে 2025 FIFA U-20 World Cup। আগামিকাল, শনিবার থেকে চলতি অনুর্ধ্ব ২০ বিশ্বকাপে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা। আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্সের মত ফুটবল বিশ্বের হেভিওয়েট দেশগুলির পাশাপাশি কলম্বিয়া,মরক্কো, মেক্সিকোর মত চমক দেখানো দেশগুলিও সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে। আগামী বছর বিশ্বকাপের আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও নরওয়েও উঠেছে কোয়ার্টার ফাইনালে।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো। স্পেন খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে। সেমিতে ওঠার লড়াইয়ে মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র ও মরক্কো। ইউরোপের দুই দেশ ফ্রান্স ও নরওয়ে খেলবে চতুর্থ কোয়ার্টার ফাইনালে। চলতি বিশ্বকাপে দুরন্ত ফুটবল খেলছে দিয়েগো প্লাসেন্তের কোচিংয়ে খেলা আর্জেন্টিনা যুব দল। গ্রুপ লিগে তিনটি ম্যাচেই অনায়াসে জিতে শেষ ষোলোয় উঠেছিল আর্জেন্টিনা। তারপর নাইজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে শেষ আট ওঠে লিওনেল মেসির দেশের যুব দল। সেমিফাইনালে ওঠার ম্য়াচে আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ হারিয়েছে। গ্রুপ অফ ডেথ থেকে নক আউট রাউন্ডে উঠেছে মেক্সিকো। গ্রুপে মেক্সিকোর সঙ্গে ছিল ব্রাজিল, স্পেন ও মরক্কো। সেই গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলোয় ওঠে উত্তর আমেরিকার এই দেশ। ব্রাজিল ও স্পেনকে রুখে দিয়ে মরক্কোকে হারায় বার্সালোনা-রিয়াল মাদ্রিদের দেশের যুব দল।

এক নজরে দেখে নেওয়া যাক অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ ২০২৫- এখন কোথায় দাঁড়িয়ে

কোয়ার্টার ফাইনাল: ১১,১২ অক্টোবর

সেমিফাইনাল: ১৫ অক্টোবর

ফাইনাল: ১৯ অক্টোব

কোয়ার্টার ফাইনালের সূচি

প্রথম কোয়ার্টার ফাইনাল

১১ অক্টোবর, স্য়ান্টিয়াগো

আর্জেন্টিনা বনাম মেক্সিকো

দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল

১১ অক্টোবর, টালকা

স্পেন বনাম কলম্বিয়া

তৃতীয় কোয়ার্টার ফাইনাল

১২ অক্টোবর, রানকাগুয়া

মার্কিন যুক্তরাষ্ট্র বনাম মরক্কো

চতুর্থ কোয়ার্টার ফাইনাল

১২ অক্টোবর, ভালপারাইসো

নরওয়ে বনাম ফ্রান্স

প্রি-কোয়ার্টার ফাইনালের ফলাফল

প্রথম প্রি-কোয়ার্টার ফাইনাল

মেক্সিকো (৪) চিলি (১)

দ্বিতীয় প্রি-কোয়ার্টার ফাইনাল

আর্জেন্টিনা (৪) নাইজেরিয়া (০)

তৃতীয় প্রি-কোয়ার্টার ফাইনাল

স্পেন (১) ইউক্রেন (০)

চতুর্থ প্রি-কোয়ার্টার ফাইনাল

কলম্বিয়া (৩) দক্ষিণ আফ্রিকা (১)

পঞ্চম প্রি-কোয়ার্টার ফাইনাল

মার্কিন যুক্তরাষ্ট্র (৩) ইতালি (০)

ষষ্ঠ প্রি-কোয়ার্টার ফাইনাল

মরক্কো (২) দক্ষিণ কোরিয়া (১)

সপ্তম প্রি-কোয়ার্টার ফাইনাল

নরওয়ে (১) প্যারাগুয়ে (০)

অষ্টম প্রি-কোয়ার্টার ফাইনাল

ফ্রান্স (১) জাপান (০)

গ্রুপ লিগ থেকে কারা শেষ ১৬ রাউন্ডে উঠেছিল

গ্রুপ এ: জাপান, চিলি।

গ্রুপ বি: ইউক্রেন, প্যারাগুয়ে, দক্ষিণ কোরিয়া।

গ্রুপ সি: মরক্কো, মেক্সিকো, স্পেন।

গ্রুপ ডি: আর্জেন্টিনা, ইতালি।

গ্রুপ ই: মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স।

গ্রুপ এফ: কলম্বিয়া, নরওয়ে, নাইজেরিয়া।

গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ব্রাজিল।

গতবারের চ্যাম্পিয়ন কারা ছিল

২০২৩ অনুর্ধ্ব ২০ ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়েছিল আর্জেন্টিনার। চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে, ফাইনালে হারে ইতালি। দুবছর অন্তর এই বিশ্বকাপ হয়। ২০২৭ সাল অনুর্ধ্ব ২০ ফুটবল বিশ্বকাপটি আয়োজিত হবে আজারবাইজান ও উজবেকিস্তানে যৌথভাবে।

টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দেশ

আর্জেন্টিনা। মোট ৬ বার চ্যাম্পিয়ন। ব্রাজিল এই বিশ্বকাপে মোট ৫বার খেতাব জিতেছে।

(The above story first appeared on LatestLY on Oct 10, 2025 01:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).