FIDE Chess World Cup Championship: ভারতীয় দাবার ইতিহাসে অন্যতম মাইলফলক, ফিডে মহিলা দাবা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি দিব্যা দেশমুখ ও কোনেরু হাম্পি

FIDE Chess World Cup Championship: ভারতীয় দাবার ইতিহাসে অন্যতম মাইলফলক, ফিডে মহিলা দাবা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি দিব্যা দেশমুখ ও কোনেরু হাম্পি
FIDE CHess Final (Photo Credit: X@@chesscom)

চিনের ট্যান ঝংভি-কে হারিয়ে ফাইনালে উঠেছিলেন  ভারতের দিব্যা দেশমুখ। বৃহস্পতিবার সেমিফাইনালের অপর ম্যাচে চিনের লেই টিনজি-কে হারিয়ে ভারতের কোনেরু হাম্পি-ও ফাইনালে উঠেছেন। জর্জিয়ার বাতুমিতে এবার দুই ভারতীয় কোনেরু হাম্পি এবং দিব্যা দেশমুখ ফাইনালে শনিবার মুখোমুখি হবে।

বৃহস্পতিবার টাইব্রেকে, দিব্যা যেখানে চীনের তান ঝংইকে হারিয়েছেন, সেখানে হাম্পি চীনের গ্র্যান্ড মাস্টার লেই টিংজিকে হারিয়েছেন। অর্থাৎ দুজনেই চিনের খেলোয়াড়কে হারিয়েছেন।এবার দেখার কোন ভারতীয়র মাথায় খেতাবের শিরোপা ওঠে। দাবা বিশ্বকাপের  ফাইনালের বিজয়ী পাবে ৫০,০০০ ডলার, আর রানার-আপ পাবে ৩৫,০০০ ডলার।

অন্যান্য ম্যাচের থেকে ২০২৫ সালের ফিডে মহিলা বিশ্বকাপের ফাইনালের ফর্ম্যাট সামান্য আলাদা। খেলা ১ এবং ২ এর জন্য সময় নিয়ন্ত্রণ হবে: প্রথম ৪০টি চালের জন্য ৯০ মিনিট, তারপরে খেলার বাকি অংশের জন্য ৩০ মিনিট, ১ নম্বর চাল থেকে শুরু করে প্রতি চালে ৩০ সেকেন্ড বৃদ্ধি।

টাইব্রেক ফর্ম্যাটে হবে দুই-গেমের ম্যাচ। প্রতিটি খেলোয়াড়ের জন্য থাকবে ১০ মিনিট, প্রথম চাল থেকে শুরু করে ১০ সেকেন্ডের ইনক্রিমেন্ট। এরপর দুই-গেমের ম্যাচ হবে। সেখানে  প্রথম চাল থেকে শুরু করে তিন সেকেন্ডের বৃদ্ধি সহ প্রতিটি খেলোয়াড়ের জন্য থাকবে পাঁচ মিনিট। পরবর্তী  দুই-গেমের ম্যাচে প্রথম চাল থেকে শুরু করে দুই-সেকেন্ড বৃদ্ধি সহ প্রতিটি খেলোয়াড়ের জন্য বরাদ্দ থাকবে তিন মিনিট।

খেলোয়াড়রা ৩+২ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে থাকে যতক্ষণ না একটি নির্ণায়ক ফলাফল ম্যাচ বিজয়ী নির্ধারণ করে।

 

(The above story first appeared on LatestLY on Jul 25, 2025 10:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).