Fact Check: পরপর চার ওভারে একই রান! বিপিএলে স্পট ফিক্সিং? জানুন আসল সত্যি

গতকাল, ২৬ জানুয়ারি বিপিএল ২০২৫-র ৩৪তম ম্যাচে মুখোমুখি হয় দুর্বার রাজশাহী ও রঙ্গপুর রাইডার্স।

Fact Check: পরপর চার ওভারে একই রান! বিপিএলে স্পট ফিক্সিং? জানুন আসল সত্যি
BPL T20 Spot Fixing Fact Check (Photo Credits: @Cricketwithme15/X)

বাংলাদেশ প্রিমিয়র লিগের এক ম্যাচে গড়াপেটার অভিযোগ নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। এক জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটের স্কোরবোর্ডে দেখা যায় এই খেলার প্রথম ইনিংসের ৭ম থেকে ১১তম ওভারের স্কোর একেবারে হুবহু এক ছিল। সেই স্কোরবোর্ডের স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকের দাবি, এই ম্যাচে যে স্পট ফিক্সিং করা হয়েছে তা পরিষ্কার। কিন্তু আসল সত্যিটা কী?

কেন সন্দেহ

সপ্তম ওভারে বল করেন রঙপুর রাইডার্সের স্পিনার খুশদিল শাহ। মিরাজের সেই ওভারে প্রথম দুটি ডেলিভারি ওয়াইড হয়। তারপর ওভারের প্রথম বৈধ ডেলিভারিতে কোনও রান হয়নি। এরপর বাউন্ডারি হাঁকানোর পরের বলে আউট হয়ে যান ব্যাটার। ওভারের তৃতীয় বলে নেমেই নতুন ব্যাটার বাউন্ডারি হাঁকান। এরপর ব্যাটার সিঙ্গল নিয়ে প্রান্ত বদল করেন। এরপর ওভারের শেষ বলে কোনও রান হয়নি। দেখা যায়, এরপর ইনিংসের ৮, ৯, ১০, ১১ ওভারেও হুবহু তেমনই হয়। ওয়াইড, ওয়াইড, ০,৪,উইকেট, ৪, ১, ০। মিরাজের পর ওই সময় বল করেন মেহদি হাসান মিরাজ, আখিফ জাভেদ।এই ম্যাচে ২ রানে রঙপুরকে হারায় রাজশাহী। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১১৯ রান করে রাজশাহী। জবাবে রঙপুর করে ১১৭ রান।

প্রতি ওভারে একই রান?

দেখুন ছবিতে

 আসল সত্যিটা

তবে স্কোরবোর্ড দেখে যদি মনে করে, এই ম্যাচে গড়াপেটা বা ম্যাচ ফিক্সিং হয়েছে সেটা ভুল হবে। কারণ স্কোরবোর্ডের এই হুবহু রানের মিলগুলো পুরোপুরি সেই ওয়েবসাইটের টেকনিক্যাল সমস্যা। ওয়েবসাইট বা অ্যাপটি লাইভ স্কোরে টেকনিক্যাল সমস্যার কারণেই এমনটা হয়। (Glitch Shows Identical Scoring Pattern of Four Overs on Live Cricket Score App During Durbar Rajshahi vs Rangpur Riders T20 Match)

(The above story first appeared on LatestLY on Jan 27, 2025 08:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).