KL Rahul And Athiy's Wedding Gifts: কে এল রাহুলের বিয়েতে ৮০ লক্ষ টাকার বাইক উপহার ধোনির

ভারতীয় দলের প্রাক্তন সতীর্থ কে এল রাহুলের বিয়েতে তাঁকে ৮০ লক্ষ টাকার কাওয়াসাকি নিনজা বাইক উপহার দিলেন মহেন্দ্র সিং ধোনি।

KL Rahul And Athiy's Wedding Gifts: কে এল রাহুলের বিয়েতে ৮০ লক্ষ টাকার বাইক উপহার ধোনির
Photo Credits: PTI and FB

মুম্বই: ভারতীয় দলের (India Cricketer) প্রাক্তন সতীর্থ কে এল রাহুলের (KL Rahul) বিয়েতে (Wedding) তাঁকে ৮০ লক্ষ টাকার কাওয়াসাকি নিনজা (Kawasaki Ninja) বাইক উপহার (gifted) দিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এমনটাই জানা গেছে সংবাদমাধ্যম সূত্রে।

গত ২৩ জানুয়ারি ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে খান্ডালাতে অবস্থিত সুনীল শেট্টির অভিজাত বাংলোয় বিয়ে সম্পন্ন হয় ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল ও আতিয়া শেট্টির। এই অনুষ্ঠানে সেই অর্থে ক্রিকেট ও সিনেমা জগতের কোনও তারকাকেই উপস্থিত হতে দেখা যায়নি। কিন্ত, তা বলে নবদম্পতিকে উপহার দিতে পিছুপা হননি কেউ।

সূত্রের খবর, বিশেষ কিছু মানুষের থেকে বেশ দামি কয়েকটি উপহার পেয়েছেন নবদম্পতি। সুনীল শেট্টি যেমন মেয়ে-জামাইকে মুম্বইয়ে ৫০ কোটির বাংলা উপহার দিয়েছেন তেমনি সলমন খান আতিয়া দিয়েছেন ১.৬৪ কোটি টাকার অডি গাড়ি।  সুনীল শেট্টির ঘনিষ্ঠ বন্ধু ও সহ-অভিনেতা জ্যাকি শ্রফ ৩০ লক্ষ টাকার ঘড়ি। অর্জুন কাপুর দিয়েছেন দেড় কোটির হিরের ব্রেসলেট। অন্যদিকে কে এল রাহুলকে সতীর্থ বিরাট কোহলি উপহার দিয়েছেন ২ কোটি ১৭ লক্ষ টাকার বিএমডব্লুউ গাড়ি। মহেন্দ্র সিং ধোনি দিয়েছেন ৮০ লক্ষের কাওয়াসাকি নিনজা বাইক।

(The above story first appeared on LatestLY on Jan 25, 2023 07:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).