রোহিত শর্মা-র মেয়েকে কোলে নিতে চেয়ে কেন বকা খেলেন ধোনি-র মেয়ে

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রোহিত শর্মা-র সম্পর্কের কথা অনেকেরই জানা। ধোনির সব সময়ই কাছের বৃত্তের মানুষ হলেন রোহিত।

রোহিত শর্মা-র মেয়েকে কোলে নিতে চেয়ে কেন বকা খেলেন ধোনি-র মেয়ে
ধোনি-রোহিতের মেয়ের মিষ্টি সম্পর্ক। (Photo Credit: Instagram)

মুম্বই, ১মে: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)- র সঙ্গে রোহিত শর্মা (Rohit Sharma)-র সম্পর্কের কথা অনেকেরই জানা। ধোনির সব সময়ই কাছের বৃত্তের মানুষ হলেন রোহিত। রোহিত-ধোনির আন্তর্জাতিক ক্রিকেট পা রাখার মধ্যে সময়ের ব্যবধান খুব বেশি নয়। ধোনির নেতৃত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন রোহিত। রোহিতের খারাপ সময় ধোনি পাশে থেকেছেন। রোহিত যে স্পেশাল ট্যালেন্ট সেটা মনে নিয়ে মাহি তাঁকে সুযোগও দিয়েছেন। রোহিত বিভিন্ন সময়ে তাঁর কেরিয়ারে ধোনির অবদানের কথা বলেন। মাহিও রোহিতের প্রশংসা করেছেন বিভিন্ন সময়।

সেই রোহিত শর্মার মেয়ের সঙ্গে ধোনির মেয়ের সম্পর্কটাও দারুণ। ধোনির মেয়ে জিবা (

Ziva Dhoni) রোহিতের মেয়ে সামাইরা (Samaira Sharma)-কে কোলে নিতে চায়। কিন্তু ধোনির স্ত্রী সাক্ষী জিবাকে সেটা করতে দেয় না। তাতে জিবা রেগে যায়। কথাটা রোহিত শর্মা-র স্ত্রী ঋতিকা সজদেহ (Ritika Sajdeh)জানান এক সাক্ষাত্কারে। সঙ্গে ঋতিকা জানান, ছোট্ট সামাইরা টিভির দেখে চেয়ে বাবার খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে।

চলতি বছরের জানুয়ারিতে সন্তান জন্মের খবর শুনেই অস্ট্রেলিয়া সফরের মাঝে দেশে ফিরে পড়েন রোহিত শর্মা। দেশে ফিরে টুইটারে নিজের মেয়ের জন্মের কথা জানান মুম্বইয়ের 'হিটম্যান রোহিট'।

(The above story first appeared on LatestLY on Jun 07, 2019 08:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).