DC vs KKR IPL 2025: জিতব অথবা মরব ম্যাচে কলকাতার দিল্লি চ্যালেঞ্জে গুরুত্বপূর্ণ কিছু জিনিস
IPL 2025 কোটলায় অ্যাওয়ে ম্যাচে আজ জিততেই হবে আজিঙ্কা রাহানেদের। অক্ষর প্যাটেলের দিল্লির বিরুদ্ধে হারলেই প্লে অফে ওঠার আশা কার্যত শেষ হয়ে যাবে রাহানেদের।
DC vs KKR, IPL 2025: ডু অর ডাই ম্যাচে আজ, মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)-এর বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআর ম্যানজমেন্ট বড় বদল চাইছে না। IPL 2025 কোটলায় অ্যাওয়ে ম্যাচে আজ জিততেই হবে আজিঙ্কা রাহানেদের। অক্ষর প্যাটেলের দিল্লির বিরুদ্ধে হারলেই প্লে অফে ওঠার আশা কার্যত শেষ হয়ে যাবে রাহানেদের।
আজ হারলেই আশা শেষ নাইটদের
কুইন্টন ডি'কক নাকি রহমানুল্লা গুরবাজ, এই বিষয়টা ছাড়া কলকাতার প্রথম একাদশে নেই তেমন আলোচনা নেই। গত ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে নাইটদের জার্সিতে অভিষেক হয়েছিল রোভম্যান পাওয়েলের। তবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় ব্যাট করার সুযোগ পাননি পাওয়েল। দিল্লির বিরুদ্ধে কলকাতার বড় অস্ত্র হতে পারেন ক্যারিবিয়ান ত্রয়ী- নারিন, রাসেল, পাওয়েল। এদিকে, শুরুটা অপ্রতিরোধ্য গতিতে করে দিল্লি এখন কিছুটা ছন্দ হারিয়েছে। তবে অক্ষর, কেএল রাহুল-রা দারুণ খেলছেন। দলের ভারসাম্যটাও দারুণ। আজ কলকাতাকে হারিয়ে ১৩ পয়েন্টে পৌঁছে প্লে অফের লড়াইয়ে নিজেদের দাবি আরও মজবুত করার চ্য়ালেঞ্জ নিচ্ছেন অক্ষররা।
এক নজরে দেখে নেওয়া যাক নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ দিক--
পয়েন্ট তালিকায় কে কোথায়
দিল্লি ক্যাপিটালস লিগ তালিকায় চার নম্বরে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট।।
নাইট রাইডার্স লিগ তালিকায় সাত নম্বরে। ১০ ম্যাচে ৭ পয়েন্ট।।
কোটলার পিচ কেমন হবে
ব্যাটারদের স্বর্গ। ২০০ প্লাস স্কোর হওয়ার সম্ভাবনা। তবে স্পিনারদের জন্য সাহায্য থাকবে।
দুই দলের মুখোমুখির হিসেব-
মোট ম্যাচ: ৩৪
কলকাতা জয়ী: ১৮
দিল্লি জয়ী: ১৫
ফলাফল হয়নি: ১
গত আইপিএলে দুটি সাক্ষাতেই দিল্লিকে বড় ব্যবধানে হারিয়েছিল কলকাতা।
দুই দলের সম্ভাব্য একাদশ-
কেকেআর-এর সম্ভাব্য একাদশ-
রহমানুল্লা গুরবাজ, সুনীল নারিন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রোভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব আরোরা, চেতন সাকারিয়া। (ইমপ্যাক্ট সাব- রমনদীপ সিং/রঘুবংশী অঙ্গকৃশ/অঙ্কুল রায়)
দিল্লি ক্যাপিটালস-এর সম্ভাব্য একাদশ:
ফাফ দু প্লেসি, অভিষেক পোড়েল, করুণ নায়ার, কেএল রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ক্রিস্টান স্টাবস, ভিপরাজ নিগম, মিচেল স্টার্কস, দুশমন্ত চামিরা, কুলদীপ যাদব, মুকেশ কুমার। (ইমপ্যাক্ট সাব- আশুতোষ শর্মা/মোহিত শর্মা)।
কখন থেকে শুরু হবে DC vs KKR খেলাটি
আজ, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম (ফিরোজ শাহ কোটলায়)-এ শুরু হবে খেলাটি।
টিভিতে কোথায় যাবে দিল্লি বনাম কলকাতার মধ্যে খেলাটি
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে খেলাটি
অনলাইনে কোথায় যাবে খেলাটি
জিও হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলাটি।
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 03:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

