SRH vs DC: চারমিনারের শহরে ভাঙল দিল্লির ব্যাটিং কেল্লা! ৬২ রানে ৬ উইকেট থেকে ১৩৩ করলেন অক্ষর প্যাটেলরা
হায়দরাবাদে সান রাইজার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি নির্ধারিত ২০ ওভারে করল ৭ উইকেটে ১৩৩ রান।
হায়দরাবাদ, ৫ মে: চারমিনারের শহরে সোমবার সন্ধ্যায় ডু অর ডাই ম্যাচে তাসের ঘরের মত ভেঙে পড়ল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ব্যাটিং। হায়দরাবাদে সান রাইজার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি নির্ধারিত ২০ ওভারে করল ৭ উইকেটে ১৩৩ রান। ৬২ রানে ৬ উইকেট থেকে দিল্লিকে লজ্জার হাত থেকে বাঁচালেন ত্রিস্টান স্টাবস (৩৬ বলে ৪১ অপরাজিত) ও আশুতোষ শর্মা (২৬ বলে ৪১)। ১৯ রানে ৩ উইকেটের অবিশ্বাস্য স্পেল করলেন সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্স। এদিন শুরু থেকেই দিল্লি ঘনঘন উইকেট হারাতে থাকে। দিল্লির দুই ওপেনার করুণ নায়ার (০) ও ফাপ দুপ্লেসি(৩)-কে আউট করেন কামিন্স। এরপর তিন নম্বরে নামা অভিষেক পোড়েল (৮)-কেও ফেরান সান রাইজার্সের অজি অধিনায়ক পেসার।
১৫ রানের মধ্য়ে টপ অর্ডারের প্রথম তিনজনকে হারায় দিল্লি
১৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দেশের রাজধানী শহরের ফ্র্যাঞ্চাইজি 'ক্যাপিটালস'-রা। কিন্তু এরপর অধিনায়ক অক্ষর প্যাটেল (৬), কেএল রাহুল ১০), ভিপরাজ নিগম (১৮)-রা দ্রুত আউট হয়ে দলের বিপদ বাড়ান।
প্রথম তিন ওভারের প্রথম ডেলেভারিতে উইকেট নিলেন কামিন্স
Pat Cummins!🔥💥 pic.twitter.com/5R3F7ew97H
— RVCJ Media (@RVCJ_FB) May 5, 2025
১২ পয়েন্টে দাঁড়িয়ে থাকা দিল্লিকে আজ জিততেই হবে
১০ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে দিল্লি এখন পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে আছে। সান রাইজার্সের কাছে এদিন দিল্লি হেরে গেলে প্লে অফের লড়াইয়ে সুবিধা হবে কলকাতার। অন্যদিকে, ইতিমধ্যেই প্লে অফের লড়াই থেকে ছিটকে যাওয়া হায়দরাবাদের কাছে এদিনের দিল্লির বিরুদ্ধে ম্যাচটা শুধু মর্যাদার লড়াই।
(The above story first appeared on LatestLY on May 05, 2025 09:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

