Cristiano Ronaldo Penalty Goal: সৌদি লিগে রোনাল্ডোর প্রথম গোল এল পেনাল্টি থেকে, দেখুন ভিডিয়ো
সৌদি প্রো লিগে অবশেষে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল ফাতেহ ক্লাবের বিরুদ্ধে আল নাসেরের জার্সিতে খেলার একেবারে শেষ দিকে, ইনজুরি টাইমে রোনাল্ডোর পেনাল্টি থেকে করা গোলে কোনওরকমে ২-২ ড্র করল আল নাসের।
সৌদি প্রো লিগে অবশেষে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল ফাতেহ ক্লাবের বিরুদ্ধে আল নাসেরের জার্সিতে খেলার একেবারে শেষ দিকে, ইনজুরি টাইমে রোনাল্ডোর পেনাল্টি থেকে করা গোলে কোনওরকমে ২-২ ড্র করল আল নাসের। রোনাল্ডোকে রেকর্ড অর্থে দলে এনে আল নাসার জয়ের মুখ দেখতে পাচ্ছে না। সিআরসেভেন-কেও সৌদি লিগে তেমন ছন্দে দেখা যাচ্ছে না। দুনিার সেরা ডিফেন্ডারদের কাটিয়ে গোল করা রোনাল্ডো সৌদি ক্লাবগুলির পেনাল্টি বক্সে গিয়ে খেই হারাচ্ছেন। রোনাল্ডোর পারফরম্যান্সে তেমন খুশি নন ক্লাবের শীর্ষ কর্তারা।
প্রিন্স আবদুল্লা বিন জ্বালাউউ স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে ক্রিশ্চিয়ান তেল্লোর করা গোল এগিয়ে যায় আল ফাতেহ। বিরতির মিনিট তিনেক আগে রোনাল্ডোর দলকে সমতায় ফেরান তালিস্কা। এরপর ৫৮ মিনিটে সোফিয়ানে বেনদেবকার গোলে এগিয়ে যায় আল ফাতেহ। এরপর গোল শোধের মরিয়া চেষ্টা করেও কিছুতেই লাভ হচ্ছিল না রোনাল্ডোদের। তারপর যখন সবাই ধরেই নিচ্ছিলেন হাই প্রোফাইল আল নাসেরে হেরেই যাচ্ছে, তখনই ইনজুরি টাইমেকর একেবারে শেষের দিকে পেনাল্টি পায় আল নাসের। ৯৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন রোনাল্ডো।
দেখুন রোনাল্ডোর পেনাল্টি গোলের ভিডিয়ো
— Out Of Context Football (@nocontextfooty) February 3, 2023
রোনাল্ডোর গোলের পর লাল কার্ড দেখেন আল নাসেরের তালিস্কা। এই ম্যাচে ড্র করায় সৌদি লিগে দুইয়ে থাকা আল-শাহবাব (১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট)-কে টপকে যাওয়া হল না শীর্ষে থাকা আল নাসের (১৫ ম্যাচে ৩৪)-এর। রোনাল্ডোর মত মহাতারকাকে এনে এখন সৌদি লিগ জয়ও অনি্চিত আল নাসেরের।
(The above story first appeared on LatestLY on Feb 04, 2023 10:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

