'Cristiano Ronaldo Bisexual': রোনাল্ডো উভকামী, ভবিষ্যৎবাণী কিউবান সাইকিক মহোনি ভিদেন্তের – নিজেই জানাবেন সিআর৭
'উনি আড়াল থেকে প্রকাশ্যে বেরিয়ে আসছেন। উনি এমন একজন পুরুষ যিনি উভকামী। মহিলা এবং পুরুষ উভয়ই পছন্দ করেন...'
নয়াদিল্লি: বর্তমান ফুটবল দুনিয়ার অন্যতম সেরা নাম হলো পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ফুটবল মাঠে দর্শকদের মন জেতার পাশাপাশি নিজের পায়ের জাদুতে অনেক ম্যাচ জিতেছেন দেশের ও ক্লাবের হয়ে। সোশ্যাল মিডিয়ায় অন্যতম জনপ্রিয় নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০২৩ সালটা তাঁর দারুণ কেটে ছিলো। ২০২৩ সালে ক্লাব এবং দেশ মিলিয়ে মোট ৫৪টি গোল রয়েছে রোনাল্ডোর। এবার ২০২৪ নতুন বছরের শুরুটা রোনাল্ডো তাঁর পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। নিজেকে তৈরি করছেন আগামী চ্যালেঞ্জের জন্য। সামনেই রয়েছে সৌদি প্রো লিগ ও উয়েফা (UEFA)। রোনাল্ডো প্রেমীদের বিশ্বাস ৫ বারের ব্যালন ডি’ওর বিজয়ী এবারও ফুটবল বিশ্বেকে দারুণ একটা বছর উপহার দেবেন।
বিখ্যাত কিউবান সাইকিক মহোনি ভিদেন্তে (Cuban Psychic Mhoni Vidente) পর্তুগিজ সুপারস্টারের যে ভবিষ্যৎবাণী করেছেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো। মহোনি ভিদেন্তে সম্প্রতি তাঁর ভবিষ্যৎবাণীতে বলেছেন ২০২৪ সালটা রোনাল্ডোর কেমন কাটতে চলেছে -
‘বেশ কিছুর মধ্যে আমি দেখতে পাচ্ছি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। উনি আড়াল থেকে প্রকাশ্যে বেরিয়ে আসছেন। উনি এমন একজন পুরুষ যিনি উভকামী (Bisexual)। মহিলা এবং পুরুষ উভয়ই পছন্দ করেন। তিনি বলতে চান, বর্তমানে জর্জিনা রডরিগেজ গর্ভবতী, তাই তিনি সবাইকে বলে দিতে চান।'
উল্লেখ্য, মহোনি ভিদেন্তে (Mhoni Vidente) বর্তমানে একজন সেলিব্রেটি। ইন্সটাগ্রামে (Instagram)-এ তাঁর ১.৭ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে, আর বর্তমানে তিনি ভাইরাল। কারণ ১ জানুয়ারি জাপানে যে ৭.৬ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প হয় তার কথা তিনি আগেই ভবিষ্যদ্বাণী করে দিয়ে ছিলেন। আরও পড়ুন: Virat Kohli’s Holiday Home Tour: দেখুন, বিরাটের আলিবাগের চোখ ধাঁধানো বিলাস-বহুল বাড়ির ভিডিও
এদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গত আট বছর ধরে স্প্যানিশ মডেল জর্জিনা রড্রিগেজের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছেন। রোনাল্ড দম্পতি বর্তমানে সৌদি আরবের রিয়াদে তাঁদের পাঁচ সন্তানের সঙ্গে বসবাস করছেন।
পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রোনাল্ডো আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ গোলদাতা, ১২৮টি গোল করে সবার শীর্ষে রয়েছেন। তিনিই একমাত্র ফুটবলার যিনি আন্তর্জাতিক পর্যায়ে ২০০ টির বেশি ম্যাচ খেলেছেন।
(The above story first appeared on LatestLY on Jan 10, 2024 07:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

