Ishan Kishan and Hardik Pandya: তুমি বিরলতম চ্যাম্পিয়ন, হার্দিককে জড়িয়ে ধরে আবেগঘন পোস্ট ইশান কিশাণের, দেখুন ভিডিয়ো
চলতি আইপিএল সিজনে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর হতশ্রী পারফর্মেন্স, স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে বৈবাহিক সম্পর্কে বেড়েছে দুরত্ব, পাশাপাশি ফ্যানেদের থেকেও বিগত কয়েকমাস ধরে লাগাতার ট্রোলিংয়ের মুখে পড়ছিলেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া।
চলতি আইপিএল সিজনে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর হতশ্রী পারফর্মেন্স, স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে বৈবাহিক সম্পর্কে বেড়েছে দুরত্ব, পাশাপাশি ফ্যানেদের থেকেও বিগত কয়েকমাস ধরে লাগাতার ট্রোলিংয়ের মুখে পড়ছিলেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তবে শত বিতর্কের মাঝেও টি টোয়েন্টি বিশ্বকাপে জ্বলে উঠেছেন তিনি। আর তার ফলস্বরূপ দীর্ঘ ১৭ বছর বাদে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের ঘরে আসল। গোটা সিজনে অসাধারণ পার্ফমেন্স তো করেইছেন, পাশাপাশি ফাইনাল ম্যাচে শেষ ওভারে হার্দিকই বল হাতে রুখে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে।
এবার হার্দিককে নিয়ে আবেগঘন পোস্ট করলেন মুম্বই ইন্ডিয়ান্সে তাঁর সতীর্থ তথা ভারতীয় টিমের উইকেটরক্ষক ইষান কিষাণ। শুক্রবার একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি, যেখানে দেখা যাচ্ছ হার্দিকের বাড়ি এসে তাঁকে জড়িয়ে ধরছেন ইষাণ। ক্যাপশনে তিনি লিখেছেন, "তুমি বিগত কয়েকমাসে অনেক ঝড়ঝঞ্জার মধ্য দিয়ে গিয়েছো। কিন্তু এরমধ্যেও নিজেকে শান্ত ও লক্ষ্যে অবিচল থেকোছো। কঠোর পরিশ্রম, সততা এবং আন্তরিকতা থাকার কারণে তুমি তার ফল পেয়েছো ভাই। অনেক কিছুই বলার ছিল, কিন্তু বলতে পারলাম না। তুমি বিরলতম চ্যাম্পিয়ন"।
View this post on Instagram
প্রসঙ্গত, বিশ্বকাপে ফাইনাল ম্যাচে জয়ের পর পর আবেগতারিত হয়ে মাঠেই কেঁদে ফেলেছিলেন হার্দিক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, "কেউ বুঝবে না বিগত কয়েকমাসে আমার সঙ্গে কী হয়েছে। আমার হৃদয় ভারাক্রান্ত ছিল, কিন্তু আমি কাউকে কোনও জবাব দিইনি, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। এই সিরিজের মাধ্যমে আমি সকলকে জবাব দিতে পেরেছি"।
(The above story first appeared on LatestLY on Jul 05, 2024 11:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

