Yashasvi Jaiswal: মুম্বই ছাড়ছেন যশস্বী! এবার অর্জুন তেন্ডুলকরের সঙ্গে রঞ্জি খেলবেন তরুণ ওপেনার, সামনে এল নয়া রিপোর্ট
গোয়ায় তিনি খেললে তার টিমমেট হবে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। তিনিও কেরিয়ারে একই সিদ্ধান্ত নিয়ে গোয়ার হয়ে খেলা শুরু করেছেন। গত মরসুমে বিসিসিআই খেলোয়াড়দের ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বাধ্যতামূলক করলে জয়সওয়াল মুম্বইয়ের হয়ে খেলেন। তবে সেখানে কোনও ছাপ ফেলতে পারেননি তিনি।
Yashasvi Jaiswal: মুম্বইয়ের ঘরোয়া দলের ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) আগামী মরসুমে আর মুম্বইয়ে খেলতে চাননা। জানা গিয়েছে তিনি এরপর থেকে গোয়ার হয়ে খেলতে চান। এমনকি রাজ্য দলের পরিবর্তন করার জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Mumbai Cricket Association) কাছে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) চেয়েছেন তিনি। তবে এমসিএ নিশ্চিত করেছে যে জয়সওয়ালের এই অনুরোধের কারণ কিন্তু ব্যক্তিগত। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে, এমসিএ-র একটি সূত্র তাদের জানিয়েছে যে তিনি এনওসি চেয়েছেন এবং গোয়ায় (Goa Cricket) যাওয়ার কারণটিকে ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন। রিপোর্টে আরও বলা হয়েছে যে জয়সওয়ালের ঘনিষ্ঠরাও তার মুম্বই থেকে গোয়ায় যাওয়ার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। গোয়া সম্প্রতি নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করার পর ২৩ বছর বয়সী ক্রিকেটারের এই সিদ্ধান্ত তার কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। SRH and HCA Issue: বাড়তি ফ্রি পাস নিতে ব্ল্যাকমেল হায়দরাবাদ ক্রিকেটের? ম্যাচ টিকিটের সমস্যা মিটল সানরাইজার্সের সঙ্গে
মুম্বই ছাড়ছেন যশস্বী জয়সওয়াল
STORY | Yashasvi Jaiswal leaves Mumbai cricket for shock switch to Goa
READ: https://t.co/Yf58bsUUNn pic.twitter.com/yVEu3v4t8Y
— Press Trust of India (@PTI_News) April 2, 2025
গোয়ায় তিনি খেললে তার টিমমেট হবে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। তিনিও কেরিয়ারে একই সিদ্ধান্ত নিয়ে গোয়ার হয়ে খেলা শুরু করেছেন। গত মরসুমে বিসিসিআই খেলোয়াড়দের ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বাধ্যতামূলক করলে জয়সওয়াল মুম্বইয়ের হয়ে খেলেন। তবে সেখানে কোনও ছাপ ফেলতে পারেননি তিনি। ঐ মরসুমে জম্মু ও কাশ্মীরের বিপক্ষে রঞ্জি ট্রফির (Ranji Trophy) খেলায় দুই ইনিংসে যথাক্রমে ৪ ও ২৬ রান করেন তিনি। তবুও চলতি বছরের শুরুতে ফেব্রুয়ারিতে বিদর্ভের বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচের জন্য মুম্বইয়ের রঞ্জি দলেও নেওয়া হয়েছিল তাঁকে। তবে গোড়ালির চোটের কারণে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এখানে উল্লেখ্য, জয়সওয়াল তার অনূর্ধ্ব-১৯ এর সময় থেকে মুম্বাইয়ের সাথে রয়েছেন। মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) ডাবল সেঞ্চুরি করে জাতীয় শিবিরে নজর কাড়েন তিনি। ৩৬ টি প্রথম শ্রেণির ম্যাচে এই ওপেনার ৩,৭১২ রান করেছেন। যেখানে তিনি ১৩টি সেঞ্চুরি এবং ১২টি হাফসেঞ্চুরি করেছেন, যার মধ্যে ২৬৫ রানের সর্বোচ্চ স্কোরও রয়েছে।
(The above story first appeared on LatestLY on Aug 17, 7530 05:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

