WI vs AUS 1st Test Live Streaming: ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ; সরাসরি দেখবেন যেখানে
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়। এই টেস্ট ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App)।
West Indies National Cricket Team vs Australia National Cricket Team, Live Streaming: ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর প্রথম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৫ জুন মুখোমুখি হবে WI বনাম AUS। বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে (Kensington Oval, Bridgetown, Barbados) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে সিরিজ দিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রে তাদের অভিযান শুরু করবে। ওয়েস্ট ইন্ডিজ গত WTC-তে আট নম্বরে শেষ করে। তারা তাদের তেরো টেস্টের মধ্যে মাত্র তিনটি জয় পায়। তবে রোস্টন চেজের নেতৃত্বে দল আত্মবিশ্বাসী হবে যে তারা আবার গত বছরের গাব্বায় অজিদের হারিয়ে যেভাবে হারিয়েছিল ঠিক সেইভাবেই হারাতে পারবে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসে ফাইনালে হারের পর অস্ট্রেলিয়া চাইবে ফের ঘুরে দাঁড়াতে। WI vs AUS 1st Test Winning Prediction: ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট
The Passion and Pride 🏏🙌
Test cricket is back at home and The #MenInMaroon are ready! 💪🏿#WIvAUS | #MenInMaroon | #FullAhEnergy pic.twitter.com/YNLXizK9hG
— Windies Cricket (@windiescricket) June 24, 2025
ওয়েস্ট ইন্ডিজের একাদশঃ রোস্টন চেজ (অধিনায়ক), জন ক্যাম্পবেল, কেসি কার্টি, ব্র্যান্ডন কিং, ক্রেইগ ব্র্যাথওয়েট, শাই হোপ (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, আলজারি জোসেফ, জোমেল ওয়ারিকান, জেডেন সিলস, শামার জোসেফ।
অস্ট্রেলিয়ার একাদশঃ উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ?
২৫ জুন বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে (Kensington Oval, Bridgetown, Barbados) আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App)।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

