IPL Auction 2024: কবে আইপিএলের নিলাম? কার পার্সে রয়েছে কত টাকা? জানুন সব খুঁটিনাটি

দামী ক্রিকেটার নেওয়ার মতো ৩৮.১৫ কোটি টাকার সবচেয়ে বড় বাজেট রয়েছে গুজরাত টাইটান্স। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সে সবচেয়ে বেশি ১২ জন ক্রিকেটারের জায়গা খালি রয়েছে।

IPL Auction 2024: কবে আইপিএলের নিলাম? কার পার্সে রয়েছে কত টাকা? জানুন সব খুঁটিনাটি
IPL Auction 2024 (Photo Credit: IPL/ X)

প্রতি বছর ভারত ও বিশ্ব ক্রিকেটপ্রেমীদের জন্য আইপিএলের নিলামই প্রথম উত্তেজনার সৃষ্টি করে। আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বহু প্রতীক্ষিত নিলাম আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এই প্রথম ভারতের বাইরে আইপিএলের নিলাম আয়োজন করা হয়েছে। তার একমাত্র কারণ এই মুহূর্তে ভারতে বিয়ের মরসুম। আইপিএল-এর এক কর্তার মতে, বছরের এই সময়ে হোটেলের প্রাপ্যতা একটা সমস্যা হতে পারে, তাই তাঁরা দুবাইয়ে নিলামের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টে থেকে নিলাম শুরু হওয়ার কথা। সাম্প্রতিক ৩৩৩ জন ক্রিকেটারের পুল প্রকাশিত করা হয়েছে আগামী আইপিএলের খেলোয়াড়েরর জন্য। এই তালিকা থেকে ৭০ জন ক্রিকেটার নিলামে উঠবেন। সেখানে প্রথমে সবচেয়ে বেশী দাম থেকে সর্বনিম্ন বেস প্রাইজের খেলোয়াড়দের ব্যাচের নিলাম হবে এবং প্রত্যেক দল নিজেদের বাজেট অনুযায়ী খেলোয়াড় কিনতে পারবে। পরে যে সমস্ত খেলোয়াড় বিক্রি হবে না সেখান থেকেও বেস প্রাইজে পার্স এবং দলে প্রয়োজন অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলি খেলোয়াড় কিনতে পারে। Shreyas Iyer as KKR Captain, IPL 2024: কেকেআরের অধিনায়ক হিসেবে ফিরছেন শ্রেয়স আইয়ার, সহ-অধিনায়ক নীতিশ রানা

একনজরে আইপিএল দলের বাকি পার্সের তালিকা

গত বছর নিলামের লড়াইয়ে স্যাম কারানকে ১৮.৫০ কোটি টাকায় কিনে নেয় পঞ্জাব কিংস, যা কিনা আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। এইবছর মোট ১৪টি দেশের ৩৩৩ জন ক্রিকেটার আইপিএল নিলামে অংশ নিচ্ছেন। যার মধ্যে ২১৪ জন ভারতীয় ক্রিকেটার এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। নিলামের তালিকায় সহযোগী সদস্য দেশগুলোর দু'জন খেলোয়াড়ও রয়েছেন। তাঁদের মধ্যে ১১৬ ক্যাপড ও ২১৫ আনক্যাপড ক্রিকেটার রয়েছেন। নিলামে সর্বোচ্চ ২ কোটি টাকার বেস প্রাইস রয়েছে ২৩ জন ক্রিকেটারের।

তবে দামী ক্রিকেটার নেওয়ার মতো ৩৮.১৫ কোটি টাকার সবচেয়ে বড় বাজেট রয়েছে গুজরাত টাইটান্স। তাদের পরেই রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ যাদের রয়েছে ৩৭.৮৫ কোটি টাকা। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সে সবচেয়ে বেশি ১২ জন ক্রিকেটারের জায়গা খালি রয়েছে। ১১টি এবং ১০টি ফাঁকা স্লট নিয়ে খুব পিছিয়ে নেই পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস। এবার কোন ক্রিকেটারের ভাগ্য ফেরে এবং তাঁর ভাগ্যে দলের শিরোপা লাভ হয় সেটাই এখন অপেক্ষা।

(The above story first appeared on LatestLY on Dec 14, 2023 05:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).