Viral Video: পাকিস্তানের বিরুদ্ধে ভারত জয় পেতেই উল্লসিত আফগান সমর্থকরা, কাবুলের বাজারে সমর্থকদের উল্লাস হল ভাইরাল (দেখুন ভিডিও)

আফগানিস্তানের কাবুলের একটি বাজার এলাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ এর বিভাগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় উদযাপন করতে দেখা গেল আফগানিস্তানের সাধারণ মানুষকে।

Viral Video: পাকিস্তানের বিরুদ্ধে ভারত জয় পেতেই উল্লসিত আফগান সমর্থকরা, কাবুলের বাজারে  সমর্থকদের উল্লাস হল ভাইরাল (দেখুন ভিডিও)

রবিবার রুদ্ধশ্বাস ম্যাচের পর পাকিস্তানের বিরুদ্ধে  জয় ছিনিয়ে এনেছে ভারত। তারপরেই সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক ভিডিও। এরইমধ্যে একটি ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের।ভিডিওটি আফগানিস্তানের কাবুলের একটি বাজার এলাকায় যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ এর বিভাগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় উদযাপন করতে দেখা গেল আফগানিস্তানের সাধারণ মানুষকে।

জনৈক নাসরো সালিক (NasroSalik)   একটি ভিডিও পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে কাবুলের একটি জমজমাট বাজার এলাকায় একটি টেলিভিশন সেটের চারপাশে আফগানদের ভিড়। শেষ ওভারের খেলা চলছে তখনই বিরাট কোহলির ছয় এবং শেষ বলে অশ্বিনের বাউন্ডারী পাকিস্তানের কফিনে পেরেক পুতে দিতেই  উল্লাস প্রকাশ করছেন উপস্থিত দর্শকরা।দেখুন সেই ভিডিও_

(The above story first appeared on LatestLY on Oct 24, 2022 09:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).