BAN Series in USA: টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ ও কানাডার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে আমেরিকা
মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অ্যামেরিকা
মার্কিন ক্রিকেট (USA Cricket) ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির আগে দুটি আন্তর্জাতিক দলের বিপক্ষে টি-টোয়েন্টি হোম সিরিজ খেলবে। এপ্রিলে কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অ্যামেরিকা। সবগুলো ম্যাচই হবে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (Prairie View Cricket Complex, Texas)। মার্কিন ক্রিকেট জানিয়েছে, উত্তর আমেরিকায় বিশাল বাংলাদেশি কমিউনিটি রয়েছে এবং প্রচুর সমর্থক সেই ম্যাচ উপভোগ করতে আসবেন বলে আশা করা যায়। বাংলাদেশ দলের জন্য এই সফরটি আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Men's T20 World Cup 2024) জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সেরা সুযোগ। BAN vs SL 2nd ODI Live Streaming: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় ওয়ানডে, সরাসরি দেখবেন যেখানে
কানাডার বিপক্ষে সূচিঃ
৭ এপ্রিল- প্রথম টি২০
৯ এপ্রিল- দ্বিতীয় টি২০
১০ এপ্রিল- তৃতীয় টি২০
১২ এপ্রিল- চতুর্থ টি২০
১৩ এপ্রিল- পঞ্চম টি২০
বাংলাদেশের বিপক্ষে সূচিঃ
২১ মে- প্রথম টি২০
২৩ মে- দ্বিতীয় টি২০
২৫ মে- তৃতীয় টি২০
(The above story first appeared on LatestLY on Mar 15, 2024 12:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

