UP Warriorz vs Mumbai Indians Women, WPL Live Streaming: ইউপি ওয়ারিয়র্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স,মহিলা প্রিমিয়ার লিগ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন ইউপি ওয়ারিয়র্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স মহিলা প্রিমিয়ার লিগের ম্যাচ
আজ ১২ মার্চ মহিলা প্রিমিয়ার লিগে (Womens Premier League) ২০২৩-এর ১০ নম্বর ম্যাচে মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians Women। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium, Mumbai) অনুষ্ঠিত হবে ম্যাচটি। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়ের পর এই ম্যাচে নামছে আলিসা হিলির নেতৃত্বাধীন ইউপি ওয়ারিয়র্স। ইউপি আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরও একটি জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। তবে তারকাখচিত মুম্বই ইন্ডিয়ান্সের এই লাইনআপকে হারানো খুব একটা সহজ হবে না ইউপি ওয়ারিয়র্সের জন্য। মহিলা প্রিমিয়ার লিগের প্রথম আসরে দারুণ ফর্মে থাকা মুম্বই ইন্ডিয়ান্স এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ইউপি ওয়ারিয়র্স রয়েছে ৩ নম্বরে।
To-do list:
9 AM - Think about #MumbaiIndians 😍
3 PM - Daydream about the game 💭
7:30 PM - Cheer for the team in blue in #UPWvMI 🥳#AaliRe #OneFamily #WPL2023 pic.twitter.com/IutEkWHhRW— Mumbai Indians (@mipaltan) March 12, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইউপি ওয়ারিয়র্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স মহিলা প্রিমিয়ার লিগের ম্যাচ?
মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium, Mumbai) ইউপি ওয়ারিয়র্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে ইউপি ওয়ারিয়র্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স মহিলা প্রিমিয়ার লিগ?
মহিলা প্রিমিয়ার লিগের ইউপি ওয়ারিয়র্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০ টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports18 Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Mar 12, 2023 03:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

