Super Six Stage, U19 Women’s T20 World Cup 2023 Live Streaming: সুপার সিক্স স্টেজ, অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
মোট ১২টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে চারটি সেমিফাইনাল খেলবে। সুপার সিক্স গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে যাবে।
আজ অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৩ (U19 Women’s T20 World Cup 2023)-এর দ্বিতীয় রাউন্ড অর্থাৎ সুপার সিক্স (Super Six) শুরু হবে আজ ২১ জানুয়ারি থেকে এবং শেষ হবে ২৫ জানুয়ারি। মোট ১২টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে চারটি সেমিফাইনাল খেলবে। সুপার সিক্স গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে যাবে। টুর্নামেন্টের সুপার সিক্স পর্বে প্রতিটি দল মোট দুটি করে ম্যাচ খেলবে। সুপার সিক্স পর্বের আগে, চারটি দল যারা প্রথম রাউন্ডে তাদের গ্রুপের নীচে শেষ করেছিল তারা দুটি প্লেঅফ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে যেখানে স্কটল্যান্ড আমেরিকাকে ৫ উইকেটে এবং ইন্দোনেশিয়া জিম্বাবয়েকে ৩ উইকেটে জয় লাভ করে।
জেনে নিন সুপার সিক্স স্টেজের গ্রুপ
গ্রুপ ১- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাশাহী
গ্রুপ ২- ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, রুয়ান্ডা, ওয়েস্ট ইন্ডিজ
দেখে নিন আজকের ম্যাচের তালিকা
Icc women's u19 t20 world cup 2023
Today's Super six round matches schedule ??#CricketTwitter #U19T20WorldCup pic.twitter.com/A9xG4lZRYn— WomensCricCraze? #U19WORLDCUP (@WomensCricCraze) January 21, 2023
কোথায় অনুষ্ঠিত হবে সব ম্যাচ?
সুপার সিক্স গ্রুপ ১- ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ হবে নর্থ-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় নং ১ মাঠ, পটচেফস্ট্রুমে North-West University No 1 Ground, Potchefstroom) এবং বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ হবে সেনওয়েস পার্ক, পটচেফস্ট্রুমে (Senwes Park, Potchefstroom)
সুপার সিক্স গ্রুপ ২- নিউজিল্যান্ড বনাম রুয়ান্ডার ম্যাচ হবে নর্থ-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় নং ১ মাঠ, পটচেফস্ট্রুমে North-West University No 1 Ground, Potchefstroom) এবং ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ডের ম্যাচ হবে সেনওয়েস পার্ক, পটচেফস্ট্রুমে (Senwes Park, Potchefstroom)
টিভিতে কোথায় দেখা যাবে সুপার সিক্স স্টেজ,অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ম্যাচ?
অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ম্যাচ ভারতে সম্প্রচারিত হবে না। যদিও, আপনি নকআউট খেলাগুলি স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন।
অনলাইনে কোথায় দেখা যাবে সুপার সিক্স স্টেজ, অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ম্যাচ?
অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ম্যাচটি সরাসরি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে (FANCODE)।
(The above story first appeared on LatestLY on Jan 21, 2023 10:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

