Super Six Stage Day 5, U19 Women’s T20 World Cup 2023 Live Streaming: সুপার সিক্স স্টেজ,পঞ্চম দিন, অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
আজ সুপার সিক্স স্টেজের পঞ্চম তথা শেষ দিন। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড এখন সেমিফাইনালে, বাকী রয়েছে মাত্র দুটি দলের স্থান। আজকের দিনের শেষে আরও দুটি দল যোগদান করবে।
অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৩ (U19 Women’s T20 World Cup 2023)-এর দ্বিতীয় রাউন্ড অর্থাৎ সুপার সিক্স (Super Six) শুরু হয়েছে ২১ জানুয়ারি থেকে এবং শেষ হবে ২৫ জানুয়ারি। আজ সুপার সিক্স স্টেজের পঞ্চম তথা শেষ দিন। মোট ১২টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে চারটি ম্যাচ খেলছে। সুপার সিক্স গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে যাবে। টুর্নামেন্টের সুপার সিক্স পর্বে প্রতিটি দল মোট দুটি করে ম্যাচ খেলবে। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড এখন সেমিফাইনালে, বাকী রয়েছে মাত্র দুটি দলের স্থান। আজকের দিনের শেষে আরও দুটি দল যোগদান করবে।
জেনে নিন সুপার সিক্স স্টেজের গ্রুপ
গ্রুপ ১- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাশাহী
গ্রুপ ২- ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, রুয়ান্ডা, ওয়েস্ট ইন্ডিজ
দেখে নিন আজকের ম্যাচের তালিকা
MATCH DAY
ICC U-19 Women's T20 World Cup 2023
?️: Potchefstroom#U19T20WorldCup #ENGvWI #England #WestIndies #BANvUAE #Bangladesh #UAE pic.twitter.com/J1a4pb4XdI
— Square Sports Cricket (@squarescricket) January 25, 2023
কোথায় অনুষ্ঠিত হবে সব ম্যাচ?
সুপার সিক্স গ্রুপ ১- বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ হবে নর্থ-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় নং ১ মাঠ, পটচেফস্ট্রুমে North-West University No 1 Ground, Potchefstroom)
সুপার সিক্স গ্রুপ ২- ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ হবে সেনওয়েস পার্ক, পটচেফস্ট্রুমে (Senwes Park, Potchefstroom)
টিভিতে কোথায় দেখা যাবে সুপার সিক্স স্টেজ,অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ম্যাচ?
অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ম্যাচ ভারতে সম্প্রচারিত হবে না। যদিও, আপনি নকআউট খেলাগুলি স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন।
অনলাইনে কোথায় দেখা যাবে সুপার সিক্স স্টেজ, অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ম্যাচ?
অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ম্যাচটি সরাসরি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে (FANCODE)।
(The above story first appeared on LatestLY on Jan 25, 2023 11:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

