Super Cup 2025-26 Fixture:  ঘোষিত হল সুপার কাপের সম্পূর্ণ সূচি, কবে আবার ডার্বিতে মুখোমুখি ইস্ট- মোহন? রইল সম্পূর্ণ বিবরণ

Super Cup 2025-26 Fixture:  ঘোষিত হল সুপার কাপের সম্পূর্ণ সূচি, কবে আবার ডার্বিতে মুখোমুখি ইস্ট- মোহন? রইল সম্পূর্ণ বিবরণ
Super Cup 2025-26 (Photo Credit- X@IndianFootball)

ঘোষিত হল সুপার কাপের সম্পূর্ণ সূচি (Super Cup 2025-26 Fixture),  অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ( AIFF) আয়োজিত সুপার কাপের ২০২৫-২৬ সংস্করণ ২৫ অক্টোবর গোয়ায় শুরু হবে। সুপার কাপে ষোলটি দল অংশগ্রহণ করবে — আইএসএল থেকে ১২টি (ওড়িশা এফসি ছাড়া সব দল) এবং আই-লিগ থেকে চারটি দল নিয়ে চলা টুর্নামেন্টের  ফাইনাল ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। একনজরে দেখে নেওয়া যাক সুপার কাপের ১৬টি দল ও সম্পূর্ণ ক্রীড়াসূচী-

সুপার কাপের গ্রুপ:

গ্রুপ এ: মোহনবাগান এসজি, চেন্নাইয়িন এফসি, ইস্টবেঙ্গল এফসি, রিয়াল কাশ্মীর এফসি

গ্রুপ বি: এফসি গোয়া, জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, ইন্টার কাশি

গ্রুপ সি: বেঙ্গালুরু এফসি, মোহামেডান স্পোর্টিং ক্লাব, পঞ্জাব এফসি, গোকুলাম কেরালা এফসি

গ্রুপ ডি:

২০২৫-২৬ এআইএফএফ সুপার কাপের সম্পূর্ণ সময়সূচী নিচে দেওয়া হল:

  • ২৫ অক্টোবর গ্রুপ এ ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর
  • ২৫ অক্টোবর গ্রুপ এ মোহনবাগান এসজি বনাম চেন্নাইয়িন এফসি
  • ২৬ অক্টোবর গ্রুপ বি নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম ইন্টার কাশি
  • ২৬ অক্টোবর গ্রুপ বি এফসি গোয়া বনাম জামশেদপুর এফসি
  • ২৭ অক্টোবর গ্রুপ সি পঞ্জাব এফসি বনাম গোকুলম কেরালা এফসি
  • ২৭ অক্টোবর গ্রুপ ডি হায়দরাবাদ এফসি বনাম মুম্বই সিটি এফসি
  • ২৮ অক্টোবর গ্রুপ এ চেন্নাইয়িন এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি
  • ২৮ অক্টোবর গ্রুপ এ মোহনবাগান এসজি বনাম রিয়াল কাশ্মীর এফসি
  • ২৯ অক্টোবর গ্রুপ বি জামশেদপুর এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি
  • ২৯ অক্টোবর গ্রুপ বি এফসি গোয়া বনাম ইন্টার কাশি
  • ৩০ অক্টোবর গ্রুপ সি বেঙ্গালুরু এফসি বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব
  • ৩০ অক্টোবর গ্রুপ ডি রাজস্থান ইউনাইটেড এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি
  • ৩১ অক্টোবর গ্রুপ এ রিয়েল কাশ্মীর এফসি বনাম চেন্নাইয়িন এফসি
  • ৩১ অক্টোবর গ্রুপ এ মোহনবাগান এসজি বনাম ইস্টবেঙ্গল এফসি
  • ১ নভেম্বর গ্রুপ বি ইন্টার কাশি বনাম জামশেদপুর এফসি
  • ১ নভেম্বর গ্রুপ বি এফসি গোয়া বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি
  • ২ নভেম্বর গ্রুপ সি মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম পঞ্জাব এফসি
  • ২ নভেম্বর গ্রুপ সি গোকুলাম কেরল এফসি বনাম বেঙ্গালুরু এফসি
  • ৩ নভেম্বর গ্রুপ ডি রাজস্থান ইউনাইটেড এফসি বনাম মুম্বই সিটি এফসি
  • ৩ নভেম্বর গ্রুপ ডি কেরল ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসি
  • ৫ নভেম্বর গ্রুপ সি বেঙ্গালুরু এফসি বনাম পঞ্জাব এফসি
  • ৫ নভেম্বর গ্রুপ সি গোকুলম কেরল এফসি বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব
  • ৬ নভেম্বর গ্রুপ ডি রাজস্থান ইউনাইটেড এফসি বনাম হায়দরাবাদ এফসি
  • ৬ নভেম্বর গ্রুপ ডি মুম্বই সিটি এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি
  • সেমিফাইনালে তারিখ এখনো নির্ধারণ করা হয়নি :

**সেমিফাইনাল ১ গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ সি বিজয়ী

**সেমিফাইনাল ২ গ্রুপ বি বিজয়ী বনাম গ্রুপ ডি বিজয়ী

২২ নভেম্বর ফাইনাল সেমিফাইনাল ১ এর বিজয়ী বনাম সেমিফাইনাল ২ এর বিজয়ী l

সুপার কাপের জন্য দুটি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে : একটি বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম এবং অন্যটি মারগাওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম। বিকল্প ভেন্যু হিসেবে তিলক ময়দানকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হতে পারে।

(The above story first appeared on LatestLY on Sep 26, 2025 04:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).