Sunrisers Hyderabad vs Punjab Kings, IPL Live Streaming: সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংস আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়
আজ ৯ এপ্রিল আইপিএলের ষোড়শ আসরের ১৪ নম্বর ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Hyderabad) মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও পাঞ্জাব কিংস (Punjab Kings)। আজ আইপিএলের ডাবলহেডারে দ্বিতীয় ম্যাচ এটি। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ তাদের নিজ নিজ আইপিএলের অভিযান বিপরীতভাবে শুরু করেছে। এখনও পর্যন্ত দু'টি ম্যাচেই কিংস জিতেছে অন্যদিকে, এই মরশুমে দু'টি ম্যাচেই হায়দরাবাদ হেরেছে করুণভাবে। আশা করা যায় আজ এডেন মার্করাম এবং রাহুল ত্রিপাঠীকে প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের ভালো করতেই হবে পাঞ্জাব কিংসের শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দলটির বিপক্ষে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে হায়দরাবাদ এবং পাঞ্জাব রয়েছে পঞ্চম স্থানে।
🧡⚔️❤️
Geared up for a Sunday night blockbuster 🤩@AidzMarkram | #OrangeFireIdhi #OrangeArmy #IPL2023 #SRHvPBKS pic.twitter.com/JDpeZRvAga— SunRisers Hyderabad (@SunRisers) April 9, 2023
কবে, কোথায় আয়োজিত হবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ?
৯ এপ্রিল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Hyderabad) মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস।
কখন থেকে শুরু হবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Apr 09, 2023 02:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

