SRH vs MI, IPL 2025 Dream11 Prediction: আজ সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে এগিয়ে কে? একনজরে আইপিএলের Dream11 Prediction

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Hyderabad) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।

SRH vs MI, IPL 2025 Dream11 Prediction: আজ সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে এগিয়ে কে? একনজরে আইপিএলের Dream11 Prediction
SRH vs MI, Dream11 Prediction (Photo Credit: MI/ X)

Sunrisers Hyderabad vs Mumbai Indians, IPL 2025 Dream11 Prediction: সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ৪১ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৩ এপ্রিল মুখোমুখি হবে এসআরএইচ বনাম এমআই (SRH vs MI)। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Hyderabad) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে সম্প্রতি শোচনীয় পরাজয়ের মুখোমুখি হয়। সেই ম্যাচের এক সপ্তাহেরও কম সময় প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে অরেঞ্জ আর্মি। আইপিএল স্ট্যান্ডিংয়ে এসআরএইচ (SRH) এইবার এখনও পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। অন্যদিকে, খারাপ ফর্ম কাটিয়ে উঠে এমআই (MI) তার শেষ তিনটি ম্যাচ জিতে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। KL Rahul Sanjiv Goenka Viral Video: লখনউকে হারিয়ে দিল্লির জয়ে পর সঞ্জীব গোয়েঙ্কাকে এড়িয়ে গেলেন কেএল রাহুল, দেখুন ভাইরাল ভিডিও

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচের খুঁটিনাটি

আবহাওয়াঃ ম্যাচ চলাকালীন আবহাওয়া পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। এপ্রিল মাসে তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এবং আজ বৃষ্টির সম্ভাবনা নেই।

পিচ রিপোর্টঃ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ ব্যাটিংয়ের স্বর্গ। এই পিচ বোলারদের খুব কম সাহায্য করে। ব্যাটসম্যানরা পুরো ইনিংস জুড়ে আধিপত্য বিস্তার করে।

টসঃ এই পিচে প্রচুর রান আসে তাই, টসে জয়ী দল এই ভেন্যুতে তাড়া করতে চাইবে। তবে এই মাঠে টস ফ্যাক্টরকে কাজে লাগাতে হলে একটু ধরে খেলতে হবে।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচের Dream11 প্রেডিকশন

উইকেটরক্ষক: হেনরিখ ক্লাসেন, ইশান কিষাণ

ব্যাটসম্যান: সূর্যকুমার যাদব, ট্রাভিস হেড, তিলক ভার্মা

অলরাউন্ডার: হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা

বোলার: দীপক চাহার, প্যাট কামিন্স, ট্রেন্ট বোল্ট, হর্ষল প্যাটেল

অধিনায়ক অপশন: সূর্যকুমার যাদব / হেনরিখ ক্লাসেন

সহ-অধিনায়ক অপশন: অভিষেক শর্মা / হার্দিক পান্ডিয়া

(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 01:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).