SL W vs IND W 1st ODI Live Scorecard: ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৪৭ রানে অলআউট শ্রীলঙ্কা, একনজরে স্কোরকার্ড
বৃষ্টির কারণে আজ খেলা দেরীতে শুরু হয়েছে। ভেজা আউটফিল্ড শুকোতে সময় লেগে যায় এবং অবশেষে খেলা ৩৯ ওভারের করে দেওয়া হয়। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় মহিলা দল। ভারতীয় বোলারদের চেষ্টায় ৩৮.১ ওভারেই শেষ হয় শ্রীলঙ্কার ব্যাটিং।
Sri Lanka Women National Cricket Team vs India Women National Cricket Team: শ্রীলঙ্কা মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল, (ODI Tri Series 2025)-এর প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ২৭ এপ্রিল মুখোমুখি হবে SL W বনাম IND W। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে (R.Premadasa Stadium, Colombo) আয়োজিত হয়েছে এই ম্যাচ। বৃষ্টির কারণে আজ খেলা দেরীতে শুরু হয়েছে। ভেজা আউটফিল্ড শুকোতে সময় লেগে যায় এবং অবশেষে খেলা ৩৯ ওভারের করে দেওয়া হয়। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় মহিলা দল। এই ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য ২ জন তারকা ওয়ানডে আন্তর্জাতিকে অভিষেক করেছে। WPL 2025-এ চমক দেওয়া কাশভী গৌতম (Kashvee Gautam) এবং নল্লাপুরেড্ডি চরানি (Nallapureddy Charani) এই ম্যাচে বোলিং করেন। SL W vs IND W, ODI Tri Series Live Streaming: শ্রীলঙ্কা মহিলা বনাম ভারত মহিলা, ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ, সরাসরি দেখবেন যেখানে
শ্রীলঙ্কা মহিলা বনাম ভারত মহিলা, প্রথম ওয়ানডে লাইভ স্কোরকার্ড
Innings Break!
3️⃣ wickets for Sneh Rana
2️⃣ wickets each for Deepti Sharma & Sree Charani
1️⃣ wicket for Arundhati Reddy#TeamIndia’s chase of 148 on the other side 🎯
Scorecard ▶️ https://t.co/cf4bWgyFWs#WomensTriNationSeries2025 | #SLvIND pic.twitter.com/ArkNPEnk7U
— BCCI Women (@BCCIWomen) April 27, 2025
প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আথাপুথু (Chamari Athapaththu) মাত্র ৭ রানে ফিরে যান। তাদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার হাসিনী পেরেরা (Hasini Perera)। এছাড়া কোনও ব্যাটসম্যান ২৫ রানের বেশী করতে পারেননি। অভিষেক করেই ২ উইকেট তুলে নেন নল্লাপুরেড্ডি চরানি। তবে শ্রীলঙ্কার ব্যাটিংকে ঘায়েল করে ৩ উইকেট নেন স্নেহ রানা (Sneh Rana)। এছাড়া ২টি উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। তবে আথাপুথুর গুরুত্বপূর্ণ উইকেট নেন অরুন্ধতী রেড্ডি (Arundhati Reddy)। তবে কাশভী কোনও উইকেট পাননি। ভারতীয় বোলারদের চেষ্টায় ৩৮.১ ওভারেই শেষ হয় শ্রীলঙ্কার ব্যাটিং।
(The above story first appeared on LatestLY on Apr 27, 2025 03:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

