South Zone vs Central Zone, Duleep Trophy Final Day 2 Scorecard: রজত পাটিদারের পর যশ রাঠোরের সেঞ্চুরিতে সাউথ জোনের বিপক্ষে সেন্ট্রাল জোনের লিড ২৩৫

দ্বিতীয় দিনের শেষ সেশনে যশ রাঠোর (Yash Rathod) সেঞ্চুরি করেছেন, তার সঙ্গ দিচ্ছেন সারাংশ জৈন (Saransh Jain)। ৩৮৪/৫ স্কোরে তারা এগিয়ে ২৩৫ রানে। রাঠোর ১৮৮ বলে ১১টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ১৩৭ রানে ১৩৭ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে ব্যাট করা সারাংশ ১১৯ বল খেলে ৪৭ রানে অপরাজিত রয়েছেন।

South Zone vs Central Zone, Duleep Trophy Final Day 2 Scorecard: রজত পাটিদারের পর যশ রাঠোরের সেঞ্চুরিতে সাউথ জোনের বিপক্ষে সেন্ট্রাল জোনের লিড ২৩৫
Yash Rathod (Photo Credit: BCCI Domestic/ X)

South Zone vs Central Zone, Duleep Trophy Final Day 2 Scorecard: সাউথ জোন বনাম সেন্ট্রাল জোন, দলীপ ট্রফি ২০২৫ (Duleep Trophy 2025)-এর ফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর খেলার দ্বিতীয় দিনে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স গ্রাউন্ডে (BCCI Centre of Excellence Ground, Bengaluru) আয়োজিত হয়েছে South Zone বনাম Central Zone-এর ম্যাচ। দ্বিতীয় দিনের শেষ সেশনে যশ রাঠোর (Yash Rathod) সেঞ্চুরি করেছেন, তার সঙ্গ দিচ্ছেন সারাংশ জৈন (Saransh Jain)। ৩৮৪/৫ স্কোরে তারা এগিয়ে ২৩৫ রানে। রাঠোর ১৮৮ বলে ১১টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ১৩৭ রানে ১৩৭ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে ব্যাট করা সারাংশ ১১৯ বল খেলে ৪৭ রানে অপরাজিত রয়েছেন। এই সেশনে সাউথ জোন একটিও উইকেট তুলতে পারেনি। South Zone vs Central Zone, Duleep Trophy Final Day 2 Live Scorecard: রজত পাটিদারের সেঞ্চুরিতে সাউথ জোনের বিপক্ষে বড় লিড সেন্ট্রালের

সাউথ জোন বনাম সেন্ট্রাল জোন, দলীপ ট্রফি ২০২৫ ফাইনাল দ্বিতীয় দিনের স্কোরকার্ড

সাউথ জোনের হয়ে গুরজাপনিত সিং (Gurjapneet Singh) ৩ উইকেট নিয়েছেন, এছাড়া কোনও বোলার সেরকম ছাপ ফেলতে পারেননি। দিনের দ্বিতীয় সেশনে রজত পাটিদার (Rajat Patidar)-ও, তিনি ১১৫ বলে ১২টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ১০১ রান করেন। সাউথ জোনের একমাত্র সকালের সেশন ভালো ছিল যেখানে তারা দ্রুত ৩ উইকেট তুলে নেয় এরপর তাদের উইকেট তুলতে বেশ হিমশিম খেতে হয়েছে। এর আগে এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন সেন্ট্রাল জোনের অধিনায়ক রজত পাটিদার (Rajat Patidar)। যেখানে কুমার কার্তিকেয় (Kumar Kartikeya) ৪ উইকেট এবং সারাংশ জৈনের (Saransh Jain) ৫ উইকেটের সুবাদে মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে যায় সাউথ জোন। তাদের হয়ে সলমন নিজার (Salman Nizar) সর্বোচ্চ ২৪ রান করেন।

(The above story first appeared on LatestLY on Sep 12, 2025 06:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).