SL vs NZ 2nd Test Day 3 Live Streaming in India: শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট তৃতীয় দিন, জেনে নিন কোথায়, কখন সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট তৃতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ভোর ৩ঃ৩০টায়
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে (Basin Reserve, Wellington) দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। প্রথম টেস্টে দুর্দান্ত জয় তুলে নিয়ে নিউজিল্যান্ড এখান থেকে সিরিজ হারাতে চাইবে না কোনোভাবে। কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলসের জোড়া দ্বিশত রানের সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দিল নিউজিল্যান্ডকে। উইলিয়ামসনের ২১৫ ও হেনরি নিকোলসের ২০০ রানের সুবাদে কিউইরা ৪ উইকেটে ৫৮০ রান তুলে ইনিংস ঘোষণা করে। দুজনে মিলে ৩৬৩ রানের বিশাল জুটি গড়েন। শ্রীলঙ্কা প্রথম দিনের চেয়ে বেশি নিয়ন্ত্রণ নিয়ে বোলিং করার চেষ্টা করে কিন্তু বৃষ্টি, খারাপ আলো এবং তীব্র বাতাসের কারণে নষ্ট হয়ে যায়। কিন্তু সাবলীল ব্যাটিং অনেক এগিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা ফের বিপাকে পড়ে। মাত্র ২৬ রানে ২ উইকেট খুইয়ে পাহাড় প্রমাণ ৫৫৪ রানে পিছিয়ে তারা।
Back to the Basin! Follow the 2nd match of the Dulux Test Series from Wellington in NZ with @sparknzsport & @TodayFM_nz. Tickets available | https://t.co/xLKGb1Kz3e 🎟 #NZvSL pic.twitter.com/kR0sM4vhyE
— BLACKCAPS (@BLACKCAPS) March 15, 2023
কবে, কোথায় আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট তৃতীয় দিনের ম্যাচ?
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে (Basin Reserve, Wellington) শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট তৃতীয় দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট তৃতীয় দিনের ম্যাচ?
শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট তৃতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ভোর ৩ঃ৩০টায়
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
এই খেলা টিভিতে সম্প্রচারিত হবে না। সরাসরি খেলা দেখতে পাবেন অ্যামাজন প্রাইম (Amazon Prime) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Mar 18, 2023 09:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

