SL vs AUS 2nd ODI Dream11 Prediction: কাল দ্বিতীয় ওয়ানডেতে এগিয়ে শ্রীলঙ্কা না অস্ট্রেলিয়া? একনজরে Dream11 Prediction

আগামীকাল, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল

SL vs AUS 2nd ODI Dream11 Prediction: কাল দ্বিতীয় ওয়ানডেতে এগিয়ে শ্রীলঙ্কা না অস্ট্রেলিয়া? একনজরে Dream11 Prediction
SL vs AUS (Photo Credit: @Prasanrod/ X)

Sri Lanka National Cricket Team vs Australia National Cricket Team, 2nd ODI Dream11 Prediction: দুই ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। আগামীকাল, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। প্রথম ম্যাচে ৪৯ রানের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। শেষ ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা ১২৬ বলে ১২৭ রান করে দলকে ২১৪ রানে পৌঁছে দেন। জবাবে স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন যথাক্রমে ১২ ও ১৫ রান করে ফিরে যান। এরপর অ্যালেক্স ক্যারির ৪১ রানের প্রচেষ্টা সত্ত্বেও অস্ট্রেলিয়া ১৬৫ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার লক্ষ্য হবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরানো অন্যদিকে শ্রীলঙ্কা আরও একটি শক্তিশালী পারফরম্যান্স দিয়ে সিরিজ জিততে চাইবে। SL vs AUS 1st ODI Scorecard: অধিনায়ক চারিথ আসালাঙ্কার সেঞ্চুরি! অস্ট্রেলিয়াকে ৪৯ রানে হারাল শ্রীলঙ্কা

পিচ রিপোর্ট এবং টস প্রেডিকশন

আর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ মূলত স্পিন বোলারদের পক্ষে। খেলা এগিয়ে যাওয়ার সাথে সাথে স্পিনের জন্য সহায়তা বাড়তে থাকে। সময়ের সাথে সাথে ব্যাটিং ক্রমশ কঠিন হয়ে যায়, বিশেষত পরের দিকে। পিচ যত খারাপ হতে থাকে, তত বাউন্স এবং শার্প টার্ন বাড়তে থাকে। ফলে ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করা আরও কঠিন হয়ে যায়। এরপর পিচে থাকা বড় বড় ফাটল ব্যাটিংয়ে শট মারায় কঠিন করে তোলে।

-প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত ৬৬টি ম্যাচ খেলা হয়েছে, ২৭টি ম্যাচে জয় পেয়েছে চেজিং দলটি বাকি সব প্রথমে জয়ী দল। টস জিতে অধিনায়ক এই মাঠে প্রথমে ব্যাট করতে পছন্দ করবেন।

শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডের Dream XI প্রেডিকশন

উইকেটরক্ষক: কুশল মেন্ডিস, অ্যালেক্স কেরি

ব্যাটসম্যান: ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো

অলরাউন্ডার: চারিথ আসালাঙ্কা, শন অ্যাবট

বোলার: মিচেল স্টার্ক, মাহিশা থিকশানা, লাহিরু কুমারা

অধিনায়ক অপশন: কুশল মেন্ডিস/ ট্রাভিস হেড

সহ-অধিনায়ক অপশন: স্টিভ স্মিথ/ মাহিশা থিকশানা

(The above story first appeared on LatestLY on Aug 15, 5361 05:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).