Seattle Orcas vs Texas Super Kings, Qualifier, MLC Live Streaming: সিয়াটল অর্কাস বনাম টেক্সাস সুপার কিংস, কোয়ালিফায়ার, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

মেজর লিগ ক্রিকেটের কোয়ালিফায়ারে সিয়াটল অর্কাস বনাম টেক্সাস সুপার কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ভোর ৬ঃ০০টায়

Seattle Orcas vs Texas Super Kings, Qualifier, MLC Live Streaming: সিয়াটল অর্কাস বনাম টেক্সাস সুপার কিংস, কোয়ালিফায়ার, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Texas Super Kings (Photo Credit: TSK/ Twitter)

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ২০২৩ আসরের উদ্বোধনী আসরের খেলা শেষ হয়েছে। দুরন্ত এই লীগে ক্রিকেটের ছিল প্রচুর রোমাঞ্চকর মুহূর্ত এবং এখন, চারটি শক্তিশালী দল প্লে-অফ পর্যায়ে উন্নীত হয়েছে, মর্যাদাপূর্ণ এমএলসি শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। মেজর লিগ ক্রিকেট ২০২৩-এ লিগের ৫ ম্যাচে ৪টি জয় ও ১টি হারে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিয়াটল অর্কাস। দলের পয়েন্ট ৮। সিয়াটল অর্কাসের হয়ে ২০৬ স্ট্রাইক রেটে মোট ২৩১ রান করেছেন হেনরিক ক্লাসেন এবং ১২৮ স্ট্রাইক রেটে ১৮০ রান করেছেন নওমান আনোয়ার। সিয়াটল অর্কাসের হয়ে সেরা বোলিং করেছেন ক্যামেরন গ্যানন। এখনও পর্যন্ত ১০টি উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে, মেজর লিগ ক্রিকেট ২০২৩-এ ৫ ম্যাচে ৩টি জয় ও ২ হারে ২ নম্বরে রয়েছে টেক্সাস সুপার কিংস। দলের পয়েন্ট ৬। টেক্সাস সুপার কিংসের হয়ে ১৩১ স্ট্রাইক রেটে ১৫৯ রান করেছেন ডেভন কনওয়ে এবং ডোয়েন ব্র্যাভোও ১৫৪ স্ট্রাইক রেটে ১৩৬ রান করেছেন। টেক্সাস সুপার কিংসের হয়ে সেরা বোলিং করেছেন মোহাম্মদ মহসিন। এখনও পর্যন্ত নিয়েছেন ৮টি উইকেট। Washington Freedom vs MI New York, Eliminator, MLC Live Streaming: ওয়াশিংটন ফ্রিডম বনাম এমআই নিউ ইয়র্ক, এলিমিনেটর, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন

খেলা

কবে, কোথায় আয়োজিত হবে সিয়াটল অর্কাস বনাম টেক্সাস সুপার কিংস, কোয়ালিফায়ার?

২৭ জুলাই (ভারতীয় সময় ২৮ জুলাই) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে (Grand Prairie Stadium, Dallas) মেজর লিগ ক্রিকেটের কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এমআই সিয়াটল অর্কাস ও টেক্সাস সুপার কিংস।

কখন থেকে শুরু হবে সিয়াটল অর্কাস বনাম টেক্সাস সুপার কিংস, কোয়ালিফায়ার?

মেজর লিগ ক্রিকেটের কোয়ালিফায়ারে সিয়াটল অর্কাস বনাম টেক্সাস সুপার কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ভোর ৬ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন সিয়াটল অর্কাস বনাম টেক্সাস সুপার কিংস, কোয়ালিফায়ার?

সিয়াটল অর্কাস বনাম টেক্সাস সুপার কিংস, কোয়ালিফায়ার ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্পোর্টস ১৮ (Sports18) চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন সিয়াটল অর্কাস বনাম টেক্সাস সুপার কিংস, কোয়ালিফায়ার?

সিয়াটল অর্কাস বনাম টেক্সাস সুপার কিংস, কোয়ালিফায়ার অনলাইনে সরাসরি বিনামূল্যে দেখা যাবে জিও সিনেমাতে।

(The above story first appeared on LatestLY on Jul 27, 2023 05:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).