Scotland Vs Oman Live Streaming: সরাসরি দেখুন বিশ্বকাপে যোগ্যতাপর্বের স্কটল্যান্ড বনাম ওমান ম্যাচ
একটু পরেই আজ, মঙ্গলবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি স্কটল্যান্ড ও ওমান।
বিশ্ব ক্রিকেটে ক্রমশ উঠে আসছে এশিয়ার দেশ ওমান। অন্যদিকে, স্কট্যল্যান্ড মাঝে মাঝেই চমকে দিচ্ছে। এমন আবহে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আয়োজক দেশ স্কটল্যান্ড নামছে ওমানের বিরুদ্ধে। স্কটল্যান্ডের দুনদে-র ফোর্টহিলে আয়োজিত এই ম্যাচে ত্রিদেশীয় সিরিজের অন্তর্গত।
আয়োজক স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওমানকে নিয়ে হওয়া এই ত্রিদেশীয় সিরিজ আইসিসি বিশ্বকাপ লিগ ২-র আওতায় রয়েছে। তার মানে এই সিরিজে জয় পরাজয়ের সঙ্গে ২০২৭ দক্ষিণ আফ্রিকা ওয়ানডে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সম্পর্ক থাকছে।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া এই তিনটি দেশকে আয়োজিত হতে চলা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলবে ৮টি দেশ। বাকি ৬টি দেশকে যোগ্যতাপর্বের বাধা টপকাতে হবে। ৩১ মার্চ, ২০২৭ পর্যন্ত আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে প্রথম আটটি স্থানে থাকা দল সরাসরি মূলপর্বে খেলবে। বাকি ৬টি দেশগুলির মধ্য পয়েন্টের লড়াই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। স্কটল্যান্ডে চলতি ওয়ানডে সিরিজে প্রতিটি ম্যাচে জয়-পরাজয়ের সঙ্গে ২০২৭ বিশ্বকাপে খেলার হাতছানি থাকছে।
আসুন দেখে নেওয়া যাক এই ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য--
স্কটল্যান্ড বনাম ওমান, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্য়াচ কবে, কোথায় আয়োজিত হবে?
স্কটল্যান্ডের দুনদে-র ফোর্টহিলে আয়োজিত হবে এই ম্যাচ। আজ, মঙ্গলবার হবে এই খেলা।
ভারতীয় সময় কখন থেকে শুরু হবে খেলা?
ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে খেলা।
টিভিতে কোথায় দেখানো হবে খেলা?
ভারতের কোনও টিভি চ্যানেলে খেলা দেখানো হবে না। তবে স্মার্ট টিভি থাকলে নির্দিষ্ট অ্যাপে লগ ইন করলে দেখতে পাবেন এই খেলা।
অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে দেখা যাবে খেলা?
ফ্যান কোড অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে খেলা।
(The above story first appeared on LatestLY on Jul 16, 2024 02:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

