RCB W vs GG W, WPL 2025 Dream11 Prediction: আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন বনাম গুজরাট জায়ান্টস উইমেন ম্যাচে এগিয়ে কে? একনজরে উইমেন্স প্রিমিয়ার লিগের Dream11 Prediction

ম্যাচটি আয়োজিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।

RCB W vs GG W, WPL 2025 Dream11 Prediction: আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন বনাম গুজরাট জায়ান্টস উইমেন ম্যাচে এগিয়ে কে? একনজরে উইমেন্স প্রিমিয়ার লিগের Dream11 Prediction
Smriti Mandhana and Ellyse Perry (Photo Credit: RCB/ X)

Royal Challengers Bengaluru WPL vs Gujarat Giants WPL, WPL 2025 Dream11 Prediction: শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। ডাব্লুপিএলের তৃতীয় মরসুমের ১২ নম্বর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন গুজরাট জায়ান্টস উইমেন দলের মুখোমুখি হবে। ম্যাচটি আয়োজিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। এই ম্যাচটি দুই দলের জন্যই তাদের পঞ্চম ম্যাচ হতে চলেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি প্রথম দুটি ম্যাচ জিতেছে। তবে ২১ ফেব্রুয়ারি শেষ ওভারের থ্রিলারে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পর জয়ের মুখ দেখেনি তারা। সুপার ওভারে ইউপি ওয়ারিয়র্সের কাছেও হেরেছে আরসিবি। অন্যদিকে, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলে গার্ডনারের নেতৃত্বে গুজরাট জায়ান্টস পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। জায়ান্টরা এই মরসুমে চারটি ম্যাচে কেবল একটি জয় পেয়েছে। প্লে-অফের কথা মাথায় রেখে দুদলই আজ জয়ের জন্য মরিয়া হবে। MI W vs UP W, WPL 2025 Scorecard: ইউপি ওয়ারিয়র্সকে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মুম্বই ইন্ডিয়ান্স

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন বনাম গুজরাট জায়ান্টস উইমেন ম্যাচের খুঁটিনাটি

হেড টু হেড রেকর্ডঃ ডাব্লুপিএলে এখনও পর্যন্ত ৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স উইমেন বনাম দিল্লি ক্যাপিটালস উইমেন। এই ৫টি ম্যাচের মধ্যে গুজরাট জায়ান্টস উইমেন জিতেছে ২টিতে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে ৩বার।

আবহাওয়াঃ খেলা চলাকালীন আকাশ পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, খেলা চলাকালীন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

পিচ রিপোর্টঃ টুর্নামেন্টের এবারের আসরে এখনও পর্যন্ত শুধু দুটি খেলাই হয়েছে এই ভেন্যুতে। যেখানে সহজেই রান চেস করা হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে ট্র্যাকটি ব্যাটিংয়ের জন্য ভাল। তবে খেলা চলাকালীন দেখা গিয়েছে যে স্পিনাররা পিচ থেকে কিছুটা সাহায্য পাচ্ছেন।

টসঃ ডব্লিউপিএল ২০২৫-এর টুর্নামেন্টে খেলা পাঁচটিটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে চেজিং দল। এই ভেন্যুটিকে রান তাড়া করার জন্য আদর্শ। ট্র্যাকের ধারা মাথায় রেখে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে পারেন অধিনায়ক।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন বনাম গুজরাট জায়ান্টস উইমেন ম্যাচের Dream XI প্রেডিকশন

উইকেটরক্ষক: বেথ মুনি, রিচা ঘোষ

ব্যাটসম্যান: এলিস পেরি, ফোবি লিচফিল্ড

অলরাউন্ডার: ডায়ন্ড্রা ডটিন, জর্জিয়া ওয়ারহাম, অ্যাশলে গার্ডনার

বোলার: মেঘনা সিংহ, কিম গার্থ, তানুজা কানওয়ার, রেনুকা সিংহ ঠাকুর

অধিনায়ক অপশন: ডায়ন্ড্রা ডটিন/ এলিস পেরি

সহ-অধিনায়ক অপশন: অ্যাশলে গার্ডনার/ রিচা ঘোষ

(The above story first appeared on LatestLY on Feb 27, 2025 02:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).