RCB W vs DC W, WPL 2025 Dream11 Prediction: আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন বনাম দিল্লি ক্যাপিটালস উইমেন ম্যাচে এগিয়ে কে? একনজরে উইমেন্স প্রিমিয়ার লিগের Dream11 Prediction
ম্যাচটি আয়োজিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।
Royal Challengers Bengaluru WPL vs Delhi Capitals WPL, WPL 2025 Dream11 Prediction: শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। ডাব্লুপিএলের তৃতীয় মরসুমের ১৪ নম্বর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন দিল্লি ক্যাপিটালস উইমেন দলের মুখোমুখি হবে। ম্যাচটি আয়োজিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন আরসিবির অবস্থা খানিকটা খারাপ। টানা দুই জয় দিয়ে দারুণ শুরু করার পর টানা তিন ম্যাচে হারের মুখ দেখেছে তারা। বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা আরসিবি আজ ঘুরে দাঁড়ানোর এবং জয়ের গতি ফিরে পাওয়ার চেষ্টা করবে। অন্যদিকে, চারটি জয় ও দুই হারে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সকে একতরফা পরাজিত করেছে এবং আজও তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে। DC W vs MI W, WPL 2025 Scorecard: হরমনপ্রীতদের হারিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগের শীর্ষে মেগ ল্যানিংয়ের দিল্লি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন বনাম দিল্লি ক্যাপিটালস উইমেন ম্যাচের খুঁটিনাটি
হেড টু হেড রেকর্ডঃ ডাব্লুপিএলে এখনও পর্যন্ত ৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন বনাম দিল্লি ক্যাপিটালস উইমেন। এই ৫টি ম্যাচের মধ্যে দিল্লি ক্যাপিটালস উইমেন জিতেছে ৪টিতে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে ১ বার।
আবহাওয়াঃ খেলা চলাকালীন আকাশ মেঘে পরিষ্কার থাকবে বলে জানা গিয়েছে। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, খেলা চলাকালীন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির সম্ভাবনা নেই।
পিচ রিপোর্টঃ টুর্নামেন্টের এবারের আসরে এখনও পর্যন্ত অনেক খেলাই হয়েছে এই ভেন্যুতে। যেখানে সহজেই রান চেস করা হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে ট্র্যাকটি ব্যাটিংয়ের জন্য ভাল। তবে খেলা চলাকালীন দেখা গিয়েছে যে স্পিনাররা পিচ থেকে কিছুটা সাহায্য পাচ্ছেন।
টসঃ ডব্লিউপিএল ২০২৫-এর টুর্নামেন্টে খেলা সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে চেজিং দল। এই ভেন্যুটিকে রান তাড়া করার জন্য আদর্শ। ট্র্যাকের ধারা মাথায় রেখে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে পারেন অধিনায়ক।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন বনাম দিল্লি ক্যাপিটালস উইমেন ম্যাচের Dream XI প্রেডিকশন
উইকেটরক্ষক: রিচা ঘোষ, সারা ব্রাইস
ব্যাটসম্যান: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, মেগ ল্যানিং
অলরাউন্ডার: এলিস পেরি, অ্যানাবেল সাদারল্যান্ড, জেস জোনাসেন, জর্জিয়া ওয়ারহাম
বোলার: রেনুকা সিং, শিখা পান্ডে
অধিনায়ক অপশন: জেস জোনাসেন/ এলিস পেরি
সহ-অধিনায়ক অপশন: অ্যানাবেল সাদারল্যান্ড/ শেফালি ভার্মা
(The above story first appeared on LatestLY on Mar 01, 2025 04:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

