Royal Challengers Bangalore Women vs UP Warriorz, WPL Live Streaming: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়র্স, মহিলা প্রিমিয়ার লিগ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়র্স মহিলা প্রিমিয়ার লিগের ম্যাচ
আজ ১০ মার্চ মহিলা প্রিমিয়ার লিগে (Womens Premier League) ২০২৩-এর ৮ নম্বর ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore Women) ও ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz)। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium, Mumbai) অনুষ্ঠিত হবে ম্যাচটি। মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ক্রিকেটারদের নিয়ে ব্যাপক আলোচনা হয়। ভারতীয় ব্যাটসম্যান স্মৃতি মন্ধনাকে দলে নেওয়ার জন্য সবচেয়ে দামি চুক্তি সম্পন্ন করে ফ্র্যাঞ্চাইজিটি। তবে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলার পর মহিলা সুপার লিগের উদ্বোধনী মরসুমে সাফল্যের স্বাদ পায়নি মান্ধানার দল। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বেঙ্গালুরুর এখনও পর্যন্ত কোনও জয় পায়নি। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে ইউপি ওয়ারিয়র্সকে। দুটি ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে অ্যালিসা হিলির দল।
Friday night plans: watching #RCBvUPW 🤩#CheerTheW #TATAWPL | @RCBTweets @UPWarriorz pic.twitter.com/cDIljXXbBt
— JioCinema (@JioCinema) March 10, 2023
কবে, কোথায় আয়োজিত হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়র্স মহিলা প্রিমিয়ার লিগের ম্যাচ?
মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium, Mumbai) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়র্স মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়র্স মহিলা প্রিমিয়ার লিগ?
মহিলা প্রিমিয়ার লিগের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়র্স ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০ টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports18 Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Mar 10, 2023 04:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

